স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৫৪৭টি শূন্যপদে চুক্তিভিত্তিক স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জোনাল হেড, রিলেশনশিপ ম্যানেজার, ইনভেস্টমেন্ট অফিসার সহ বিভিন্ন পদের জন্য ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করা যাবে।

চাকরি প্রার্থীদের জন্য ব্যাপক খবর। এবার পুজোর আগে হবে নিয়োগ। সরকারি ব্যাঙ্কে ৫৪৭টি শূন্যপদ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে হবে নিয়োগ। এবার শূন্যপদে চুক্তি ভিত্তিক স্পেশ্যালিস্ট ক্যাডার নিয়োগ করবে। এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। বিস্তারিত জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

শূন্যপদ

নিয়োগ হবে জোনাল হেড (রিটেইল), রিজিয়োনাল হেড, রিলেশনশিপ ম্যানেজার, ইনভেস্টমন্ট স্পেশ্যালিস্ট, ইনভেস্টমেন্ট অফিসার, ভিপি ওয়েলথ, এভিপি ওয়েলথ-এ হবে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা

  • জোনাল হেড (রিটেইল)- শূন্যপদ ১টি। ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয় স্নাতক হলে আর কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে করতে পারেন আবেদন।
  • রিজিয়োনাল হেড- শূন্যপদ ৫টি। ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয় স্নাতক হলে আর ওয়েলথ ম্যানেজমেন্ট ব রিলেশনশিপ ম্যানেজমেন্টে অন্তত ১২বছরের কাজের অভিজ্ঞতা থাকলে করতে পারেন আবেদন।
  • রিলেশনশিপ ম্যানেজার- শূন্যপদ ২৪টি। ২৮ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয় স্নাতক হলে আর রিলেশনশিপ ম্যানেজমেন্টে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে করতে পারেন আবেদন।
  • ইনভেস্টমন্ট অফিসার- শূন্যপদ ৯১টি। ২৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ফিনান্স, ইকোনমিক্স বা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর যোগ্যতা বা ডিপ্লোমা বা সিএ, সিএফএ পাস হলে আর ৪ অভিজ্ঞতা থাকলে করতে পারেন আবেদন।
  • ইনভেস্টমেন্ট স্পেশ্যালিস্ট- শূন্যপদ ৪টি। ২৮ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স, কমার্স, ইকোনমিক্স বা ব্যাঙ্কিং বিষয় স্নাতকোত্তর যোগ্যত বা ডিপ্লোমা বা সিএ, সিএফএ যোগ্যতা থাকলে করতে পারবেন আবেদন। কমপক্ষে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে করতে পারেন আবেদন।
  • ভিপি ওয়েলথ- শূন্যপদ ১৩টি। ২৬ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। যে কোনও বিষয় স্নাতক হলে সেলস ও মার্কেটিং বা রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কমপক্ষে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে করতে পারেন আবেদন।
  • এভিপি ওয়েলথ- শূন্যপদ ৭৩টি। ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে আর কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে করতে পারেন আবেদন। অভিজ্ঞতা থাকতে হবে ওয়েলথ ম্যানেজমেন্ট ও ব্যাঙ্ক সেলসের।