Government Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। পশ্চিম বর্ধমান জেলায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। কারা করতে পারবেন আবেদন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Government Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তাদের জন্য প্রশাসনিক বিভাগে কাজের জন্য রয়েছে ভালো সুযোগ। পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন প্রশাসনিক পদে একগুচ্ছ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং রুরাল ডেভেলপমেন্ট সেল। এই সেলের তরফে এই নিয়োগ। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু

হয়ে গিয়েছে ১০ জুলাই থেকে।

কারা আবেদন জানাতে পারবেন?

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে- জেলার কমিউনিটি অডিট পদে। এই পদে আবেদনের জন্য মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৬৩টি। নিযুক্তরা আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলে কাজ করবে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী আদ্রহী প্রার্থীরা অবশ্যই মহিলা হতে হবে। এবং বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা:-

উক্ত পোস্টে আবেদনকারীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে আবেদন জানাবেন?

পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের প্রশাসনিক ওয়েবসাইট (https://purbabardhaman.nic.in/) গিয়ে অনলাইনে সমস্ত তথ্য দিয়ে আবেদন জানাতে হবে। আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এছাড়াও আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই। 

অন্যদিকে, এবার নিয়োগ হবে ব্যাঙ্কে। IBPS-র তরফে দেশের বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ, শূন্যপদ ৬৭১৫টি। সদ্য প্রকাশ্যে এল এমন বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করবে। চাকরির শুরুতেই মিলবে মোটা টাকা বেতন। IBPS-র তরফে দেশের বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ। নিয়োগ হবে শিক্ষানবিশ কর্মকর্তা বা প্রবেশনারি অফিসার পদে। মোট শূন্যপদ আছে ৬৭১৫টি। নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে।

IBPS-র তরফে দেশের বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ হবে প্রায় ৬৭১৫টি পদে। এই সকল পদে আবেদন করতে হলে যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২১ জুলাইয়ের মধ্যে স্নাতক ডিগ্রি যারা অর্জন করেছেন কেবল তারাই করতে পারবেন আবেদন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।