কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ সিনিয়র বিজনেস অ্যানালিস্ট পদে নিয়োগ চলছে। এটি একটি চুক্তিভিত্তিক পদ এবং আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স বা আইটি-তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সঙ্গে ছয় বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে সিনিয়র বিজনেস অ্যানালিস্ট পদে। কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ কর্মখালি। সম্প্রতি ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বছরের শুরুতে এল সুখবর। এই কাজে আগ্রহী হলে দেরি ন করে আজই আবেদন করুন। শীঘ্রই মিলবে এই নামী সংস্থায় চাকরির সুযোগ। 

শূন্যপদ

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ হবে নিয়োগ। নিয়োগ হবে সিনিয়র বিজনেস অ্যানালিস্ট পদে। চুক্তির ভিত্তিক নিয়োগ হবে এই পদে। এই পদে কাজের মেয়ার এক বছর। পরে প্রয়োজন অনুসারে বাড়বে মেয়াদ। এমনই তথ্য এল সামনে। এবার উচ্চ পদে কাজের সুযোগ পাবেন প্রার্থীরা। 

যোগ্যতা

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ করতে পারেন আবেদন। নিয়োগ হবে সিনিয়র বিজনেস অ্যানালিস্ট পদে। উচ্চপদস্থ কর্মী হিসেবে আবেন করতে হলে থাকতে হবে কাজের অভিজ্ঞতাও। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বিষয় ইঞ্জিনিয়ারিং-র ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞ ব্যক্তি নিয়োগ করবে এই সংস্থা।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হলে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-র ওয়েবসাইটে সবার আগে ক্লিক করুন। সেখানে হোমপেজ থেকে কেরিয়ার অপশন দেখতে পারেন। সেই কেরিয়ার-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পাবেন। তাতে দেওয়া তথ্য অনুসারে, অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি ২০২৬। অর্থাৎ হাতে আছে মোটে ২ দিন। আজই আবেদন করুন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-র ওয়েবসাইটি দেখে নিন। সেখানে মিলবে সমস্ত তথ্য। তাই দেরি না করে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-র ওয়েবসাইটে ভিজিট করুন। এই পদে আগ্রহী হলে আজই আবেদন করুন।