MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Job: রাজ্যে ১৫ হাজার সরকারি চাকরি! ২৩ তারিখ বৈঠকে নজর বেকারদের, কোন কোন পদে নিয়োগ?

WB Job: রাজ্যে ১৫ হাজার সরকারি চাকরি! ২৩ তারিখ বৈঠকে নজর বেকারদের, কোন কোন পদে নিয়োগ?

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! চলতি নভেম্বর মাসেই প্রায় ১৫ হাজার সরকারি পদে নিয়োগের অনুমোদন দিতে পারে রাজ্য মন্ত্রিসভা। আগামী ২৩ নভেম্বর নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

3 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 15 2026, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : ANI

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! চলতি নভেম্বর মাসেই প্রায় ১৫ হাজার সরকারি পদে নিয়োগের অনুমোদন দিতে পারে রাজ্য মন্ত্রিসভা। আগামী ২৩ নভেম্বর নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ওই বৈঠকেই মিলতে পারে নিয়োগের ছাড়পত্র। ফলে পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য, দমকল এবং প্রশাসনিক বিভিন্ন দফতরে চাকরির নতুন সুযোগ তৈরি হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

সবচেয়ে বেশি নিয়োগ পুলিশে, কত পদে কনস্টেবল?

প্রস্তাবিত নিয়োগের তালিকায় সবচেয়ে বেশি সংখ্যক পদ রয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল বিভাগে। এর আগে ৯ হাজার কনস্টেবল নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তী সময়ে সেই সংখ্যা বাড়িয়ে ১০ হাজার ৫৪৪ করা হয়। নবান্ন সূত্রে খবর, আগামী ২৩ নভেম্বরের মন্ত্রিসভার বৈঠকে এই বর্ধিত সংখ্যক পদে নিয়োগের অনুমোদন পাওয়ার চেষ্টা চলছে। তবে কোনও কারণে পুরো সংখ্যায় অনুমোদন না মিললেও অন্তত ৯ হাজার কনস্টেবল পদে নিয়োগের ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। পাশাপাশি পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর বা ASI পদেও নতুন নিয়োগের প্রস্তাব রয়েছে।

36
Image Credit : chatgpt

বিডিও অফিস থেকে দমকল, কোন কোন দফতরে চাকরি?

শুধু পুলিশ নয়, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে শূন্যপদ পূরণের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত নিয়োগের তালিকায় রয়েছে—

  • যুগ্ম বিডিও: ব্লক প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগের প্রস্তাব।
  • অডিট ও অ্যাকাউন্টস অফিসার: হিসাব ও নিরীক্ষা সংক্রান্ত পদে নিয়োগ।
  • ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিক: প্রায় ৬০ থেকে ৭০টি পদে নিয়োগের অনুমোদন মিলতে পারে।
  • দমকল বিভাগ: অপারেটর কাম ড্রাইভার পদে নিয়োগের প্রস্তাব।
  • পরিকল্পনা ও পরিসংখ্যান দফতর: বিভিন্ন শূন্যপদ পূরণের উদ্যোগ।
46
Image Credit : Gemini AI

স্বাস্থ্য দফতরেও চাকরির সুযোগ, নিয়োগ খাদ্য সুরক্ষা আধিকারিক পদে

প্রস্তাবিত নিয়োগের তালিকায় রয়েছে স্বাস্থ্য দফতরের খাদ্য সুরক্ষা আধিকারিক বা ফুড সেফটি অফিসারের পদও। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন রেস্তরাঁ, হোটেল এবং খাবারের দোকানে খাদ্যের গুণমান ও ভেজাল পরীক্ষা করতে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা আধিকারিকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে কতগুলি পদে নিয়োগ হবে এবং নিয়োগের পদ্ধতি কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

56
Image Credit : Asianet News

২০২৭ সালের মে মাসের মধ্যে এক লক্ষ সরকারি চাকরির লক্ষ্য

সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০২৭ সালের ৮ মে-র মধ্যে রাজ্যে এক লক্ষ সরকারি চাকরি দেওয়াই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রায় ৬৫ হাজার পদে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বলে প্রশাসনিক সূত্রের দাবি। এবার আরও প্রায় ১৫ হাজার পদে নিয়োগের প্রস্তাব সামনে আসায় সেই লক্ষ্যমাত্রা পূরণের প্রক্রিয়া আরও গতি পেতে পারে।

66
Image Credit : Asianet News

নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে তৎপর নবান্ন

শূন্যপদ পূরণের কাজ দ্রুত শেষ করতে বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করছে রাজ্য অর্থ দফতর। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলে খবর। পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র পরিকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে। ফলে আগামী কয়েক মাসে রাজ্যের বিভিন্ন দফতরে একাধিক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Naushad Siddiqui On Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে জেলের ভাত খেতে হবে!' জীবনতলার মঞ্চ থেকে হুঁশিয়ারি নওশাদের
Recommended image2
Kolkata Metro: কলকাতা মেট্রোয় ফের ট্রাফিক ও পাওয়ার ব্লক, ডিসেম্বর পর্যন্ত একাধিক রুটে বন্ধ পরিষেবা!
Recommended image3
Cyclone Akwan: সোমবারই প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ভারী বৃষ্টির সতর্কতা বাংলায় এই ৫ জেলায়
Recommended image4
Jadavpur Crime News: বিচ্ছেদ চাইতেই রাগ, লিভইন পার্টনারের পোষ্যদের খুন যুবকের, গ্রেফতার অভিযুক্ত
Recommended image5
Gangasagar Mela 2027: গঙ্গাসাগর মেলায় যেতে পারবেন কপ্টারে চেপে! নতুন ব্যবস্থা আনছে সরকার, খরচ কত?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved