Job News: বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে চাকরিতে সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্য পদে নিয়োগ চলছে এই বিশ্ববিদ্যালয়ে। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত জানতে পড়ুব সম্পূর্ণ প্রতিবেদন।।
Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ চলছে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের জন্য লোক নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। আগ্রহী প্রার্থীরা অনলাইনেই জমা দিতে পারবেন আবেদন।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রতিমাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। এছাড়াও আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্সে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও থাকতে হবে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। ন্যাশনাল এলজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৩৫ বছরের কম হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
কীভাবে আবেদন জানাবেন?
সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের এই (https://www.bhu.ac.in/) ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে পারবেন। এরপর বিশদ তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনেই আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৮ অগাস্ট। বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, সরকারি চাকরিতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ চলছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে এই বিশ্ববিদ্যালয়ে।
সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ১টি। আগ্রহী প্রার্থীদের প্রথমে ছয়মাসের জন্য নিযুক্ত করা হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এবং পারিশ্রমিক হবে মাসে ৩০ হাজার টাকা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


