Government Job News: সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজ থেকে নোটিফেকেশন এবং ওপেনিংস-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া লিঙ্কে যেতে হবে।

Government Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। জানা গিয়েছে, কেন্দ্র অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)-এর ‘মাই গভর্নমেন্ট’-এ কাজের সুযোগ মিলছে। গ্রাফিক ডিজাইনিং নিয়ে যাঁরা পড়াশোনা করেছেন, তাঁদের জন্য কাজের সন্ধান দিচ্ছে এই সংস্থা। এই মর্মে ডিআইসি-র ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে- গ্রাফিক ডিজাইনার পদে। মোট শূন্যপদের সংখ্যা ২টি।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে আবেদন জানাবেন ?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজ থেকে নোটিফেকেশন এবং ওপেনিংস-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া লিঙ্কে যেতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ১৮ অগাস্ট পর্যন্ত। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, গবেষক খুঁজছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। গবেষণা প্রকল্পে কাজের জন্য লোক নিয়োগ করছে এই বিশ্ববিদ্যালয়। সেই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি এই বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে আগ্রহী প্রার্থীদের।

কোন বিভাগে গবেষণার কাজ করতে হবে?

জানা গিয়েছে, প্রতিষ্ঠানের তরফে রসায়ণ বিভাগে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ মিলবে। আগ্রহী প্রার্থীরা এই প্রকল্পে মোট তিন বছরের মেয়াদে কাজ করতে পারবেন। তবে অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।

বেতন-

আগ্রহী প্রার্থীদের প্রথম দুই বছর ৩৭ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে। এবং শেষ বছর ৪২ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সিএসআইআর-ইউজিসি নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।