Job News: কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় অধীনস্থ সংস্থা ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স কোম্পানি লিমিটেডে চলছে প্রচুর শূন্যপদে নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন। এবার সরকারি (Government Job) চাকরিতে নিয়োগ হচ্ছে কেন্দ্রীয় অধীনস্থ সংস্থা ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স কোম্পানি লিমিটেডে। প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স কোম্পানি লিমিটেড।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। আগ্রহী প্রার্থীরা চাকরির জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ হচ্ছে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল সেফগার্ড পদে। মোট শূন্যপদে সংখ্যা ৩৩টি। এছাড়াও গ্রেড-১ এ নিযুক্ত প্রার্থীদের প্রথম দুইবছর প্রোবেশন পিরিয়ডে রাখা হবে। পরবর্তীতে অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বাড়তে পারে চারবছর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৪৪,৫০০ থেকে ৮৯,১৫০ টাকা। এ ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাও মিলবে।

শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। এছাড়াও পৃথক পৃথক পদের জন্য যোগ্যতারও ভিন্ন মাপকাঠি রয়েছে। এই বিষয়ে বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে আবেদন জানাবেন?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৬০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১০ এপ্রিল। এর পর অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থীদের নিয়োগ করা হবে। মে অথবা জুন মাসে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এবং জুন-জুলাই মাসে যোগ্যদের নাম ঘোষণা করা হবে। বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।