- Home
- West Bengal
- Kolkata Weather: পশ্চিমী ঝঞ্ঝায় রাজ্যজুড়ে ফের কালবৈশাখীর দাপট, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
Kolkata Weather: পশ্চিমী ঝঞ্ঝায় রাজ্যজুড়ে ফের কালবৈশাখীর দাপট, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
West Bengal Today Weather: চৈত্রের শুরুতে সকাল থেকে শীত-শীত অনুভূত হলেও বেলা বাড়তেই তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগার। এপ্রিলে কী আরও বাড়বে গরম? কী বলছে আবহাওয়া দফতর? বিস্তারিত তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আজকের আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের কালবৈশাখীর সম্ভাবনা। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। ঝড়ের তান্ডব হতে পারে। রাজ্যজুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকে। শুক্রবার ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে। সোমবারে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
আজ বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টি। বাকি মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির স্পেল চলবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা
শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়োবাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সব জেলায় ঝড় বৃষ্টি চলবে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়ে হাওয়া অফিস।
ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগ
শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগ বেশি থাকবে। শনিবার ঝড় বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি। শিলাবৃষ্টির সম্ভাবনা। এই দুদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো।
পশ্চিমী ঝঞ্ঝায় সক্রিয় ঘূর্ণাবর্ত
মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান এবং অসমে রয়েছে চারটি ঘূর্ণাবর্ত। জম্মু-কাশ্মীর এবং সংলগ্ন পাকিস্তানের ওপর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও সক্রিয় ঘূর্ণাবর্ত। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদে। শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা বিদর্ভ হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড়ে।
কলকাতার তাপমাত্রা
কলকাতাতে আজ সকালে মেঘলা আকাশ; পরে আংশিকভাবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। ঝড়বৃষ্টির তেল চলবে শুক্রবার থেকে রবিবার। সম্ভাবনা বেশি শুক্রবার ও শনিবার। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯২ শতাংশ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

