মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। রেল মন্ত্রকের অধীনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ২০২৬ সালে ৬,৫০০-র বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, বেতন কাঠামো এবং গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
দুর্দান্ত খবর চাকরিপ্রার্থীদের জন্য। মাধ্যমিক পাস করলেই রেলে চাকরির সুযোগ। রেল মন্ত্রকের আওতায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এবার সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের (Indian Railways Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?
টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দরকার। তবে টেকনিশিয়ান গ্রেড ৩ পদে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস করতে হবে এবং NCVT/SCVT ট্রেড থেকে আইটিআই সার্টিফিকেট দরকার।
রেলওয়ে নিয়োগ বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট শূন্যপদ আছে ৬৫৬৫ টি।
নিয়োগ প্রক্রিয়া
আরআরবি টেকনিশিয়ান পদে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে। তবে প্রত্যেকটি ধাপে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
বেতন কাঠামো
টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদে চাকরি পেলে প্রতি মাসে পে লেভেল ৫ অনুযায়ী ২৯,২০০ টাকা থেকে বেতন শুরু হবে। আর টেকনিশিয়ান গ্রেড ৩ পদে চাকরি পেলে প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে বেতন দেওয়া হবে।
বয়স সীমা কত লাগবে?
টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদে আবেদন করার জন্য ১৮ থেকে ৩৬ বছর বয়স চাওয়া হয়েছে এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে আবেদন করার জন্য ১৮ থেকে ৩০ বছর বয়স হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
সর্বপ্রথম রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
উল্লেখ্য, এখানে আগামী ৩০ জুন থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


