প্রবেশনারি অফিসার পদে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করা হবে ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত। স্টেট ব্যাঙ্কের তরফ থেকে এবার নিয়োগের বিজ্ঞপ্তি (State Bank Recruitment 2026) জারি করা হয়েছে, যেখানে ১৫০০ শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

প্রবেশনারি অফিসার পদে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অথবা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত যে কোনও সমমানের যোগ্যতা থাকতে হবে। তবে চূড়ান্ত সেমিস্টারের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রমাণপত্র জমা দিতে হবে।

বয়স সীমা কত লাগবে?

প্রবেশনারি অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে শুরু করে ৮৫,৯২০ টাকা বেতন দেওয়া হবে, এবং এখানে পে লেভেল ১ অনুযায়ী বেতন প্রদান করা হবে বলে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে। সাথে অন্যান্য ভাতা যুক্ত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

প্রবেশনারি অফিসার পদে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অথবা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত যে কোনও সমমানের যোগ্যতা থাকতে হবে। তবে চূড়ান্ত সেমিস্টারের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রমাণপত্র জমা দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদেরকে প্রথমে একটি সাইকোমেট্রিক টেস্ট দিতে হবে। তারপর গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে বলে অফিশিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীরা এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

সর্বপ্রথম ভারতীয় স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।

তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।

এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।

সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।

তবে এক্ষেত্রে বলে রাখার বিষয়, এই পদে আবেদন শুরু হয়েছে ১৮ জুন ২০২৬ থেকে এবং আবেদন চলবে আগামী ৮ জুলাই ২০২৬ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।