Job Update: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। ব্যাঙ্কে প্রচুর পদে চলছে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? আবেদনের শেষ তারিখ কবে? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job Update: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্য রয়েছে দারুণ সুখবর। চাকরি প্রার্থীদের জন্য প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংস্থায় নিয়োগ হবে ম্যানেজেরিয়াল পদে। মোট শূন্যপদের সংখ্যা ছয়টি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ করা হবে ম্যানেজেরিয়াল পদে। মোট শূন্যপদের সংখ্যা ৬টি। নিয়োগ হবে- ইন্টারনাল অডিট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে। আগ্রহী প্রার্থীরা এইসব বিভাগে কাজের সুযোগ পাবেন।
বেতন:-
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য নিযুক্ত প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৬৪, ৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা। অন্য দিকে, ডেপুটি ম্যানেজারদের বেতন মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা হতে পারে। এ ছাড়াও দেওয়া হবে অতিরিক্ত ভাতা।
আবেদনকারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছর। অন্য দিকে, ম্যানেজার পদে আবেদন জানানোর জন্য বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। এবং আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:-
বিজ্ঞপ্তিতে উল্লিখিত পোস্টগুলিতে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন জানাতে হবে ২৩ মার্চের মধ্যে। ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে বিশদ ডকুমেন্টস সহ অনলাইনেই আবেদন জানানো যাবে। পরে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। এছাড়াও বিশদ তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে,দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্য রয়েছে দারুণ সুখবর। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের তরফে। আগ্রহী প্রার্থীরা সংস্থার মূল ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংস্থায় নিয়োগ হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। আগ্রহী প্রার্থীদের কাজের পোস্টিং দেওয়া হবে কলকাতা, হায়দরবাদ, মুম্বই, নাগপুর, পটনা, ভোপাল, চণ্ডীগড়, বেঙ্গালুরু, দিল্লি, কোচি-সহ দেশের একাধিক রাজ্যে। এবং এই সমস্ত রাজ্য থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ১১০০টি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


