Job News: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরিতে দারুন সুযোগ। একাধিক পদে কর্মী নিয়োগ চলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। কতদিন পর্যন্ত চাকরির জন্য আবেদন করা যাবে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীদের কর্মস্থল হবে চণ্ডীগড়। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোন কোন পদে কর্মী নিয়োগ চলছে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, ব্যাঙ্কে নিয়োগ হবে-মেডিক্যাল কনসালট্যান্ট পদে। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। প্রথমে একবছরের জন্য কাজ করলেও পরে চুক্তির ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। জানা গিয়েছে, আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিঘন্টায় একহাজার টাকা। উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু-বছরের অভিজ্ঞতা থাকা দরকার।

কীভাবে আবেদন জানাবেন?

রিজার্ভ ব্যাঙ্কের সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের https://opportunities.rbi.org.in/ এই ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে মূল বিজ্ঞপ্তিতে যেতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যানুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৪ জুন। বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।