স্টাফ সিলেকশন কমিশন (SSC) স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ আগ্রহী প্রার্থীরা ১৫ মে পর্যন্ত ssc.gov.in-এ অনলাইনে আবেদন করতে পারবেন। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার স্টেনোগ্রাফার নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা ১৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। এই কাজে আগ্রহী হলে ssc.gov.in এ গিয়ে আবেদন করুন। শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বেতন

এই নিয়োগে নির্বাচিত প্রার্থীরা গ্রেড সি পদের জন্য ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা পর্যন্ত বেতন পাহেন। অপরদিকে, গ্রেড ডি পদের জন্য ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সঙ্গে মিলবে সরকারি ভাতার সুবিধা।

যোগ্যতা

স্টেনোগ্রাফার গ্রেড সি পদে আবেদনের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে আবেদনের বয়স সীমা ১৮ থেকে ২৯ বছর।

প্রার্থীদের বয়স ১ অগাস্ট ২০২৬ তারিখ অনুসারে গণনা করা হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড়ও দেওয়া হবে। এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীকে ভারতের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে।

আবেদন ফি

স্টেনোগ্রাফার পদে আবেদন করতে হলে আবেদন ফি দেওয়া বাধ্যতামূলক। অসংরক্ষিত প্রার্থীদের ১০০ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি উপজাতি ও মহিলা প্রার্থীদের কোনও ফি জমা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি

প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। সফল প্রার্থীদের এরপর একটি দক্ষতা পরীক্ষা দিতে হবে। চূড়ান্ত পর্যায় হল নথি যাচাই। জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। এসসি বা এসটি, পিডব্লিউবিডি এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন বিনামূল্যে। ফি অবশ্যই অনলাইনে পরিশোধ করতে হবে।

পরীক্ষার ধরন

পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, সাধারণ জ্ঞান এবং ইংরেজি থেকে ২০০ টি প্রশ্ন থাকবে, যার মোট নম্বর ২০০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের স্কিল টেস্টের জন্যও ডাকা হবে। দক্ষতা পরীক্ষায় নির্বাচিতদের নথি যাচাই প্রক্রিয়ায়ও অংশগ্রহণ করতে হবে।