MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • উচ্চ শিক্ষায় বিজেপির নয়া প্রতিশ্রুতি, চাকরি প্রার্থীদের জন্য এককালীন নগদ টাকা মিলবে এই প্রকল্পে

উচ্চ শিক্ষায় বিজেপির নয়া প্রতিশ্রুতি, চাকরি প্রার্থীদের জন্য এককালীন নগদ টাকা মিলবে এই প্রকল্পে

Suvendu Adhikari News: বিজেপি ক্ষমতায় এলেই এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা পাবেন ৫০ হাজার টাকা! উচ্চ শিক্ষার জন্য বড় উদ্যোগ বিজেপির। পূর্ব মেদিনীপুরের খেজুরির সভা থেকে ঘোষণা শুভেন্দু অধিকারীর। আর কী বললেন তিনি? জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 20 2026, 07:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভোটবঙ্গে উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর
Image Credit : ANI

ভোটবঙ্গে উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা মাত্র দুই দিন বাকি। প্রথম দফার নির্বাচনের আগেই পড়ুয়াদের জন্য বড় ঘোষণা বিজেপির। এবার বঙ্গে ভোটে জিতলে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য এককালীন নগদ অর্থ দেবে বিজেপি। এমনটাই দাবি করেছেন নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বললেন শুভেন্দু অধিকারী?
Image Credit : Asianet News

কী বললেন শুভেন্দু অধিকারী?

বাংলার মেয়েদের জন্য পূর্ব মেদিনীপুরের খেজুরির সভা থেকে বড় ঘোষণা করেই দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন নির্বাচনী প্রচারে বেরিয়ে খেজুরির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে, ‘’উচ্চ মাধ্যমিক পাশের পর মেয়েদের উচ্চ শিক্ষার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে। আর চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ১৫ হাজার টাকা দেওয়া হবে।''

Related Articles

Related image1
Chhattisgarh Plane Crash: পাহাড়ে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, ছত্তিশগড়ে তীব্র চাঞ্চল্য
Related image2
West Bengal: মুখ্যমন্ত্রীর 'বহিরাগত' তত্ত্বে সিলমোহর শমীকের! বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির
35
চাকরি প্রার্থীদের জন্যও নতুন ঘোষণা বিজেপির
Image Credit : ANI

চাকরি প্রার্থীদের জন্যও নতুন ঘোষণা বিজেপির

তবে শুধু উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য নয় চাকরি প্রার্থীদের জন্যও নতুন ঘোষণা বিজেপির। এদিনের সভা থেকে শুভেন্দু আরও জানান যে, রাজ্যের চাকরি প্রার্থীদের পড়়াশোনার জন্য এককালীন নগদ ১৫ হাজার টাকা দেবে বিজেপি। 

45
উচ্চ শিক্ষার বড় প্রতিশ্রুতি শুভেন্দুর
Image Credit : ANI

উচ্চ শিক্ষার বড় প্রতিশ্রুতি শুভেন্দুর

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট। তার আগে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত পাইকের সমর্থনে পথসভা করেন শুভেন্দু অধিকারী। এদিন বাজকুল দেশপ্রাণী রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে নাগেরবাজার পর্যন্ত রোড শো করেন। এরপর নাগেরবাজারে দাঁড়িয়ে বক্তব্য রাখেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মেয়েদের উচ্চ শিক্ষার বড় প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘’উচ্চ মাধ্যমিক পাশের পর যে বোনেরা উচ্চশিক্ষা নিতে চায় তাদেরকে এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে।'' 

55
আয়ুষ্মান ভারত নিয়েও নয়া সংকল্প বিজেপির
Image Credit : Asianet News

আয়ুষ্মান ভারত নিয়েও নয়া সংকল্প বিজেপির

শুধু উচ্চশিক্ষা নয় চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়া বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করেন খেজুরির এই পথসভা থেকে। তিনি প্রতিশ্রুতি দেন, ‘’চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এককালীন ১৫ হাজার টাকা দেওয়া হবে।''  বিরোধীরা বারবার অভিযোগ করেন সরকারি স্কুলের কাঠামো বেহাল হয়ে পড়েছে। সরকারি স্কুলগুলির কাঠামো উন্নয়নেরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘’আর বেসরকারি স্কুলে যেতে হবে না সরকারি স্কুলই বেসরকারি স্কুলের মতো আধুনিকরণ হবে।'' একই সঙ্গে চিকিৎসা ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘’আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি হবে।''

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
শুভেন্দু অধিকারী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Recommended image2
Today’s News in Bengali Live: 8th Pay Commission - ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ বা ৪.০ হলে বেতন কতটা বাড়বে? দেখে নিন বিশেষজ্ঞদের হিসেব
Recommended image3
Mid Day Meal: এখনই মিড ডে মিলের দায়িত্ব নেবে না ইসকন, কীভাবে খাবার পাবে পড়ুয়ারা?
Recommended image4
Weather Update: পাঁচ জেলায় জারি হল কমলা সতর্কতা, জেনে নিন আজ দুর্যোগ কোন কোন জেলায়
Recommended image5
Now Playing
গণেশ পুজোয় খোশমেজাজে CM শুভেন্দু, একাধিক পুজোর উদ্বোধন করে চরম কটাক্ষ তৃণমূল ও সিপিএমকে
Related Stories
Recommended image1
Chhattisgarh Plane Crash: পাহাড়ে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, ছত্তিশগড়ে তীব্র চাঞ্চল্য
Recommended image2
West Bengal: মুখ্যমন্ত্রীর 'বহিরাগত' তত্ত্বে সিলমোহর শমীকের! বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved