Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ চলছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থায়। কীভাবে আবেদন করবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ চলছে ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের সংস্থার কলকাতা দফতরে কাজে নিযুক্ত করা হবে। চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে সংস্থায় সাইট ইঞ্জিনিয়ার (আর্কিটেক্ট) এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা চারটি। জানা গিয়েছে, এরপর নিযুক্তদের কাজের ভিত্তিতে এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। সংস্থার তরফে নিযুক্তদের কলকাতার দফতরে পোস্টিং দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা-
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হতে হবে। যদিও অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। তবে তাদের প্রতি মিনিটে ৫০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
আবেদনকারীদের বয়স-
উক্ত পোস্টে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে- ৪০ এর মধ্যে। এছাড়াও সাইট ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে প্রতি মাসে ৩৩,৭৫০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তেরা পাবেন ২৫,০০০ টাকা। এ ছাড়াও অন্য সুযোগসুবিধা মিলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আবেদনের শেষ তারিখ-
উল্লিখিত পোস্টে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ২৩ ও ২৪ জুন সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে। এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্ষেত্রের প্রার্থীদের জন্য একটি সুযোগ। ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) জুনিয়র টেলিকম অফিসার (জেটিও) পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টেলিকম খাতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন এমন প্রার্থীদের জন্য এটিকে একটি দারুণ সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই নিয়োগের মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন সার্কেলে প্রার্থীদের নির্বাচন করা হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


