পুজোর মরশুমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১৪ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলা, ভূগোল, ইংরেজি ও পদার্থবিদ্যার মতো বিভিন্ন বিভাগে এই নিয়োগ হবে।

পুজোর মরশুমে দারুণ খবর। এবার নিয়োগ হবে বিশ্বভারতী। সদ্য এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। বিশ্বভারতীতে অধ্যাপক নিয়োগ হবে শীঘ্রই। নিয়োগ হবে প্রায় ১৪ জন। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। রইল বিস্তারিত।

শূন্যপদ

এবার নিয়োগ হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১৪ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলা, ভূগোল, ইংরেজি ও পদার্থবিদ্যার মতো বিভিন্ন বিভাগে এই নিয়োগ হবে। জেনে নিন বিস্তারিত।

  • প্রফেসর পদে একটি শূন্যপদ আছে। কলা ভবনের ভাস্কর্য বিভাগে অসংরক্ষিত বা সাধারণ শ্রেণির প্রার্থী নিয়োগ করা হবে। এই পদের মূল বেতন মাসে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা।
  • অ্যাসোসিয়েট প্রফেসর পদে মোট ছয়টি শূন্যপদ। ভূগোল, ইংরেজি-সহ আরও নানা বিভাগে নিয়োগ হবে। এই পদের মূল বেতন মাসে ১ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে শূন্যপদ ৭টি। পদার্থবিদ্যা, রবীন্দ্রসঙ্গীত-সহ আরও নানা বিভাগের জন্য নিয়োগ হবে। মূল বেতন মাসে ৫৭ হাজার ৭০০ টাকা।

যোগ্যতা

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত আছে ভিন্ন ভিন্ন। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রিতে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ নির্ধারিত যোগ্যতা থাকতে হবে। শিক্ষক পদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুসারে নেট, স্লেট বা সেট উত্তীর্ণ হতে হবে অথবা নির্ধারিত শর্ত পূরণকারী পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা কেন্দ্রীয় চয়ন পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জনা দেওয়ার শেষ দিন ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন করার জন্য প্রথমে https://curec.samarth.ac.in/ যেতে হবে। অভিজ্ঞতার শর্ত, প্রয়োজনীয় নথি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য নির্দেশিকা বিশ্বভারতীর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি দেখে নিন। আগ্রহী প্রার্থী হলে দেরি না করে আবেদন করুন। চলছে আবেদন প্রক্রিয়া। শীঘ্রই হবে নিয়োগ।