ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC) ৫১৫টি ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র GATE ২০২৫ স্কোরের ভিত্তিতে নিয়োগ করা হবে।
চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। এবার ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি-র তরফে হবে নিয়োগ। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। পাঁচশোর বেশি শূন্যপদে হবে নিয়োগ। শুরুতেই বেতন মিলবে ৪০ হাজার। জেনে নিন কারা কারা আবেদন করতে পারবেন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি-তে চাকরির জন্য। প্রকাশ্যে এল চমক।
শূন্যপদ
NTPC-তে হবে নিয়োগ। জাতীয় তাপ বিদ্যুৎ কর্পোরেশন বা এনটিপিসি-র তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে শূন্যপদ রয়েছে ৫১৫ টি। তাই এই সংস্থায় কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সঙ্গে গেট ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স হয়েছে ২৭ বছর। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। শীঘ্রই নিয়োগ হবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি-তে। তাই দেরি না করে আবেদন করুন।
বেতন কাঠামো
এনটিপিসি-র এই পদে চাকরি পেতে শুরুতেই ৪০ হাজার টাকা বেতন মিলবে। অন্তিম বেতন পৌঁছবে ১,৪০,০০০ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য ভাতা যুক্ত থাকবে। ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেইনি পদে কাজে আগ্রহী হলে আজই আবেদন করুন।
নিয়োগ পদ্ধতি
কোনওরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের GATE ২০২৫ পরীক্ষার ওপর ভিত্তি করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সবার আগে এনটিপিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খুঁজে বার করুন। এবার নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। শেষে আবেদন ফি জমা দিন। আবেদন শুরু হয়েছে ১১ ফেব্রুয়ারি থেকে। তা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। শীঘ্রই হবে নিয়োগ। এবার নিয়োগ হবে NTPC-তে।


