Job News: ভারতীয় ডাক বিভাগে চাকরিতে সুবর্ণ সুযোগ। কারা আবেদন জানাতে পারবেন এবং কোন কোন পোস্টে চাকরিতে নিয়োগ করা হচ্ছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Post Office Job News: সরকারি ডাক বিভাগে চাকরিতে দুর্দান্ত সুযোগ। যারা এতদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে সুখবর। ডাক বিভাগে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগয। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ হতে হবে। এবং স্থানীয় ভাষা ও সাইকেল চালাতে জানতে হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, আবেদনকারীদের দশম শ্রেণির নম্বর ও মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে। ৩১ অগাস্ট থেকে ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইন আবেদন এবং টাকা জমা দেওয়া যাবে ২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আবেদন সংশোধনের সুযোগ পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। ইচ্ছুক প্রার্থীদের indiapost.gov.in/gdsonlineengagement লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।

বেতন:- বিজ্ঞপ্তিতে উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বেতন হবে- ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা। এবং ডাক সেবক পদের জন্য আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের বেতন হবে- ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা। এছাডা়ও সাধারণ ও অনগ্রসর শ্রেণির মহিলা ও আবেদনকারীদের ফি ১০০ টাকা। বিশেষ ভাবে সক্ষম ও এসসি, এসটি, রূপান্তরকামী মহিলাদের কোনও আবেদন মূল্য জমা দিতে হবে না। শুধু তাই নয়, বিশদ তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্যকর্মী (মহিলা) প্রধান পরীক্ষা-২০২৪-এর ফলাফলের ভিত্তিতে, উত্তর প্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন (UPSSSC) ১০,২৭২ জন প্রার্থীকে যোগ্যতা/নথি যাচাই প্রক্রিয়ার জন্য যোগ্য বলে ঘোষণা করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৫,২৭২টি স্বাস্থ্যকর্মী (মহিলা) পদ পূরণ করা হবে। কমিশন বিভাগ-ভিত্তিক কাটঅফও প্রকাশ করেছে। তবে, এটি চূড়ান্ত নির্বাচনের ফলাফল নয়। নথি যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী চূড়ান্ত নির্বাচন ঘোষণা করা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।