শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়া ডক কমপ্লেক্সের জন্য অ্যাপ্রেন্টিস ডক পাইলট পদে নিয়োগ করছে। প্রশিক্ষণ চলাকালীন মাসিক ৪০ হাজার টাকা এবং পরে বেতন হতে পারে ১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ১৭ এপ্রিলের মধ্যে অফলাইনে আবেদন করতে পারেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। সদ্য জারি হয়েছে বিজ্ঞপ্তি। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা আজই আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ। হলদিয়া ডক কমপ্লেক্সে-র জন্য শিক্ষানবিশ নিয়োগ করবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শূন্যপদ

কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের পক্ষ থেকে। জানানো হয়েছে, হলদিয়া ডক কমপ্লেক্সে-র জন্য শিক্ষানবিশ প্রয়োজন। প্রার্থীরা অফলাইনেও আবেদন করতে পারবেন। হলদিয়া ডক কমপ্লেক্সের মেরিন অপারেশনস বিভাগে হবে নিয়োগ। নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস ডক পাইলট (শিক্ষানবিশ) পদে। এই কাজে আগ্রহী হলে আজই করুন আবেদন।

বেতন

প্রশিক্ষণ চলাকালীন মাসিক সাম্মানিক হবে ৪০ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগ হবে ডক পাইলট পদে। সেই সময় তাঁদের বেতনকাঠামো হবে মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা আরও জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। 

বয়সের সীমা

আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। তেমনই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফরেন গোয়িং শিপ সেকেন্ড মেট সার্টিফিকেট থাকতে হবে। স্নাতকে নটিক্যাল সায়েন্স বিষয় নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকলেও আবেদন করতে পারবেন। দেরি না করে দ্রুত করুন আবেদন। মিলবে কাজের সুযোগ। 

নিয়োগ পদ্ধতি

প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৭ এপ্রিল। এরপর হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ। এই পদ্ধতি মেনে হবে নিয়োগ। তাই এই সংস্থায় কাজে আগ্রহী হল আজই আবেদন করুন। বর্তমানে চলছে নিয়োগ প্রক্রিয়া। ১৭ এপ্রিলের মধ্যে আবেদন করুন। কাজের সুযোগ পাবেন একাধিক প্রার্থী।