কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, সিবিএসই এই বছর দশম ও দ্বাদশ শ্রেণি-তে, উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য জরুরী ২৯টি বিষয় ছাড়া কোনো বিষয়ের পরীক্ষা নেবে না।
- Home
- India News
- করোনাভাইরাস LIVE, ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, চিকিৎসকদের মৃত্যু হলে কেজরি দেবেন ১ কোটি
করোনাভাইরাস LIVE, ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, চিকিৎসকদের মৃত্যু হলে কেজরি দেবেন ১ কোটি

করোনাভাইরাস অতিমারী আকারে নিজের দাপট দিনে দিনে বাড়িয়েই চলেছে। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে আক্রান্ত বিশ্বের সাড়ে আট লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে। ভারতের পরিস্থিতিও ক্রমে সংকটজনক হয়ে উঠছে। এদেশে আক্রান্তের সংখ্যা মঙ্গলবারই ১৬০০ ছাড়িয়ে গেছে। মহারাষ্ট্রে কোভিড ১৯ রোগে আক্রান্ত ৩০০ বেশি মানুষ। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
২৯টি বিষয়ের পরীক্ষা নেবে সিবিএসই
ব্রিটেনে একদিনে ৫০০
মঙ্গলবার একদিনেই ব্রিটেনে ৫৬৩ জনের মৃত্যুর খবর এল। এই প্রথম করোনাভাইরাস-এর প্রকোপে, একদিনে সেই দেশে ৫০০-র বেশি লোকের মত্যু হল। সবমিলি.য়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা গিয়ে পৌঁছল ২৩৫২-তে।
করোনা নিয়ে ফের বৈঠক
মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাল ফের বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
করোনায় মৃত্যপু হলে ১ কোটি
চিকিৎসক, নার্স, সাফাইকর্মীদের করোনা সংক্রমণে মৃত্যু হলে পরিবার পাবে ১ কোটি। ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল।
রেকর্ড অনুদান উইপ্রোর
করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশের লড়াইয়ে ইউপ্রো এবং আজিম প্রেমিজ ফাইন্ডেশন যৌথ ভাবে ১১২৫ কোটি টাকা দান করল।
দিল্লিতে ফের করোনা আক্রান্ত চিকিৎসক
দিল্লির সরকারি হাসপাতালের চিকিৎসকের টেস্ট রিপোর্ট এল পজিটিভ।
মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের মৃত্যু
৬৫ বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হল ইন্দোরে।
আক্রান্তদের সুস্থতা কামনায় 'ওঁম' মন্ত্রের জপ
করোনার থাবায় দিশেহারা ইউরোপের দেশ স্পেন, মৃতের সংখ্যায় ইতালির পরেই রয়েছে দেশটি, আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে লাখের কাছাকাছি, আক্রান্তদের সুস্থতা কামনায় 'ওঁম' মন্ত্রের জপ করলেন চিকিৎসকরা।
আগামী ২ সপ্তাহ সংকটজনক
দেশের জন্য আগামী ২ সপ্তাহ ভীষণই সংকটজনক। জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ পড়ুয়ারা
করোনা সংক্রমণের কারণে পরীক্ষা বন্ধ রয়েছে। পড়ুয়াদের নতুন ক্লাসে তুলে দিল ছত্তিশগড় সরকার।
বেতন কমাচ্ছে অন্ধ্রপ্রদেশও
করোনা পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী ও অন্যান্য সরকারি কর্মীদের বেতন হ্রাস করল অন্ধ্রপ্রদেশ।
বিহারে নতুন করে আক্রান্ত ৬
বিহারে নতুন করে সংক্রমণ ৬ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে ২১।
উদ্বেগ জনক দিল্লি
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনা সংক্রমণ ২৩ জনের। আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১২০।
লক্ষ্মী মিত্তলের অনুদান
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০ কোটি দিলেন লক্ষ্মী মিত্তল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন পরিস্থিতি
বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ছড়িয়েছে করোনা সংক্রমণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনাভাইরাসের কারণে বিশ্বে সবচেয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। বললেন রাষ্ট্রসংঘের প্রধান।
বিশাখাপত্তনমে আক্রান্ত আরও ৪
বিশাখাপত্তনমে নতুন করে ৪ জনের শরীরে সংক্রমণ। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যআ বেড়ে হল ৪৪।
ভারতে আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ১৪৬ জনের শরীরে। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ৩ জনের।
৯ লক্ষ ছুঁতে চলল আক্রান্ত
বিশ্বে বৃহস্পতিবার পর্যন্ত করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছএ ৮ লক্ষ ৫৭ হাজার মানুষের শরীরে। এখনও পর্যন্ত কোভিড ১৯ রোগের বলি ৪২,১৩০ জন।