দীপিকা এবার করোনা মুক্ত  রণবীরের হাত ধরেই ফিরলেন মুম্বইতে মুহূর্তে ফ্রেমবন্দী হলেন সেলেব জুটি  পরিবারের সকলেই ভালো রয়েছেন দীপিকার

গত এক বছরে একের পর এক সেলেবের দেহে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান, রণবীর কাপুর আলিয়া ভাট, ক্যাটরিনা কইফ এমন কী দীপিকা পাড়ুকোন। তবে দীপিকা করোনা আক্রান্ত এই নিয়ে কোনও খবরই সেলেব নিজে দেননি। যদিও ভাইরাল হওয়া এই খবর নিয়ে কোনও প্রতিবাদও করতে দেখা যায়নি তাঁকে। বর্তমানে বলিউডের পরিস্থিতি খারাপ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- সলমনের নাকের ডগায় মাইলার প্রেমলীলা, ভাঙছে আরবাজের সংসার, গ্যালাক্সি ছিল পরকীয়ার আঁতুরঘর

একের পর এক তারকা করোনায় আক্রান্ত হওয়ার খবরের মাঝেই দীপিকা ছুঁটে গিয়েছিলেন বাড়িতে। তাঁর পরিবারের সকলেই ছিল করোনায় আক্রান্ত। দীপিকা ও রণবীর তাঁদের দেখা শোনা করতে গিয়েছিলেন দীপিকার বাড়িতে। এখানেই ঘটে বিপত্তি। সেখানে যাওয়ার পরই খবর মেলে দীপিকা পাড়ুকোনও করোনায় আক্রান্ত। সেখানেই কোয়ারেন্টাইন হয়ে চলছিল চিকিৎসা। 

View post on Instagram

এবার পরিবারের সকলে সুস্থ হলে ও নিজে করোনা মুক্ত হলে রণবীর সিং-এর সঙ্গে মুম্বই ফেরেন দীপিকা। সেই ছবি ধরা পড়ল ফ্রেমে। এবার মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল। হাতে একাধিক কাজ। সব ছবির শ্যুটিং এখন স্থগীত। ফলে নেই ব্যস্ততা। যদিও বিটাউন দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় মরিয়া। পরিস্থিতি স্বাভাবিক হলেই এক ধাক্কায় একাধিক ছবির কাজে ঝাঁপিয়ে পড়বেন রণবীর ঘরণী।