- Home
- India News
- ‘দিওয়ালির উপহার কর্মীদের’, ফের DA বৃদ্ধি! নভেম্বরের বেতনের সঙ্গে ঢুকবে অতিরিক্ত টাকা
‘দিওয়ালির উপহার কর্মীদের’, ফের DA বৃদ্ধি! নভেম্বরের বেতনের সঙ্গে ঢুকবে অতিরিক্ত টাকা
ফের এক দফায় ৩% ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সরকারি কর্মীদের জন্য। রাজ্যের ৮ লক্ষ সুবিধাভোগীর জন্য একটি উপহার হিসেবে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী।

উৎসবের মরসুমে ফের সুখবর রাজ্যের সরকারি কর্মচারীদের (State Government Employees) জন্য। একধাক্কায় মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

দীপাবলির উপহার স্বরূপ ফের এক দফায় ৩% ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সরকারি কর্মীদের জন্য। রাজ্যের ৮ লক্ষ সুবিধাভোগীর জন্য একটি উপহার হিসেবে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী।
ফের ডিএ বৃদ্ধি পাঞ্জাবে
ঘটনাস্থল পাঞ্জাব। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর এসেছে। এই বিষয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “আমি ৮ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের দিওয়ালি উপলক্ষে উপহার দিচ্ছি। তাঁরা ৩ শতাংশ ডিএ-র কিস্তি পাবেন। তাঁরাই হল সরকারের মেরুদণ্ড। এটি তাঁদের জন্য একটি সুখবর।”
বর্ধিত ভাতা নভেম্বর মাসের বেতনের সাথে যুক্ত হবে। এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য কোষাগারের উপর চলতি অর্থবর্ষের বাকি সময়ের জন্য প্রায় ৩৮০ কোটি টাকা এবং ২০২৭ সালের এপ্রিল থেকে প্রতি বছর প্রায় ১,০০০ কোটি টাকার আর্থিক চাপ পড়তে চলেছে। বলে জানা গিয়েছে।
বুধবারের ঘোষণার মাধ্যমে সরকার মোট ১১ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে ফেলল চলতি বছর। এর আগে ৪ শতাংশ করে দুটি কিস্তিতে বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, যার ফলে ডিএ-র হার ৪২ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশে পৌঁছে যায় এর আগে। আর এবার আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তা ৫৩ শতাংশে পৌঁছতে চলেছে।
উল্লেখ্য, পাঞ্জাবের ভগবন্ত মান সরকার এমন একটি সময় সুখবরটি এল যখন বকেয়া ডিএ সহ অন্যান্য দাবিতে আন্দোলনের পথে সরকারি কর্মচারীরা।
বকেয়া ডিএ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সে রাজ্যে। রাজ্যের কর্মচারী ও পেনশনভোগীদের প্রদেয় বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বেড়ে ২২,৮১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং গোটা বিষয়টি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেও বিচারাধীন রয়েছে।

