টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। ১৫ জন প্লেয়ারের পাশাপাশি ৩ জন স্ট্যান্ডবাই ক্রিকেটারের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলে নতুন ভূমিকায় দেখা যাবে এমএস ধোনিকে। 

আসন্ন টি২০ বিশ্বকাপ ২০২১-এর জন্য বুধবার রাতে ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই। ১৫ জনের দলের পাশাপাশি ৩ জন স্ট্যান্ডবাই ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপ দলে সব থেকে বড় চমক হল টিম ইন্ডিয়ায় মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন। টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন ২ বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বিরাট কোহলি-রোহিত শর্মাদের দলের সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা যাবে মাহিকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টি২০ বিশ্বকাপ দলের সঙ্গে মেন্টরের ভূমিকায় থাকবেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার দল গঠনের পর এই ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে মেন্টর করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।’ টি২০ বিশ্বকাপ দলে যে মেন্টর হিসেবে এমএস ধোনিকে নিয়ে যাওয়া হবে তা অনেকই কল্পনা করতে পারেনি। ধোনির দুটি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই এমন সিদ্ধান্ত বিসিসিআইয়ের।

Scroll to load tweet…

প্রসঙ্গত টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলেও রয়েছে চমক। এক ঝলকে দেখে নিন আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য গঠিত ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার। স্ট্য়ান্ডবাই ক্রিকেটার হিসেবে যাচ্ছেন শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর এবং দীপক চাহার।

YouTube video player