বিরাট হতে চাইছে ডেভিড ওযার্নারের মেয়ে ইন্ডি বিরাটের মতন ব্যাট করতে চাইছে ইন্ডি ইনস্টাগ্রামে নিজের মেয়ের ব্যাটিং ভিডিও পোস্ট করলেন ওয়ার্নার নিজেকে বিরাট কোহলি হিসাবে দাবি করলেন ওয়ার্নারের মেয়ে  

ভারতে হোক বা বিদেশে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফ্যান বেসটা বেশ বড়। বিরাট কোহলিকে চেনেন না সারা বিশ্বে এমন মানুষ খুঁজে পাওয়া একটু হলেও কঠিন। ব্যাটসম্যান ও অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও ফ্যাশনের দিক থেকেও বেশ তত্তপর বিরাট। তবে অবাক কাণ্ড, ফ্যাশন স্টার কোহিল নন। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের মেয়ের পছন্দ ব্যাটসম্যান কোহলিকেই। আর আগামী দিনে নিজের বাবা বা অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ নন। বিরাট কোহলি হতে চান ওয়ার্নারের মেয়ে। এমনটাই ইনস্টাগ্রামে নিজেই প্রকাশ করলেন ওয়ার্নার নিজেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

একটি ভিডিওতে নিজের ছোট্ট মেয়ে ইন্ডির একটি ব্যাটিং করার ভিডিও পোস্ট করেন ওয়ার্নার। আর সেখানেই তাঁর মেয়েকে বলতে দেখা যায়, তিনি ব্যাট হাতে বিরাট কোহলির মতন হতে চাইছে। আগামী দিনে বিরাটের মতনই ব্যাট করতে চায় তাঁর মেয়ে ইন্ডি। সেই ভিডিওতে বাবার করা বল উড়িয়ে মারতেও দেখা যায় ওয়ার্নারের মেয়েকে। একই সঙ্গে ওয়ার্নারের মেয়ে বলেন, আমি বিরাট কোহলি। বিরাটের মতনই ক্রিকেট খেলি।

আরও পড়ুন, নিখাত জারিনের দাবিতেই সিলমোহর, ট্রায়াল দিতে হবে মেরি কমকে

বিরাট কোহলিকে ঘিরে এর আগেও বেশ উন্মাদনা দেখা গিয়েছে ভক্তদের মধ্যে। বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রামে রয়েছেন কোহলি। আগামী বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের অধিনায়কের দায়িত্বে মাঠে নামবেন কোহলি। একই সঙ্গে ফের দর্শকদের জন্য ভারতীয় দলে নিজের কীর্তি দেখাবেন ভারত অধিনায়ক। তবে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে ও ক্রিকেট মাঠের বাইরে বিরাটের জনপ্রিয়তা বেশ সারা ফেলে দিচ্ছে দিনে দিনে। আগামী দিনে ওয়ার্নারের মেয়েকেও দেখা যেতে পারে ক্রিকেটের মাঠে। আর বিরাট আদর্শেই সে মাঠে নামবে এমনটাও স্পষ্ট করলেন ওয়ার্নার।