বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে মানবজাতি মানুষের বিশ্বাস বাড়াতে গান গাইলেন ডোয়েন ব্রাভো ‘উই নট গিভিং আপ’  গানটি ভাইরাল সোশাল মিডিয়ায়  

ব্যাটে বলে সমান দক্ষ তিনি। একার কাধে ওয়েস্ট উইন্ডিজ দল কিংবা বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের দলকে বহু ম্যাচ জিতিয়েছেন ডোয়েন ব্রাভো। মাঠে সর্বদা শান্ত স্বভাবের ব্রাভো দেখে অভ্যস্ত ক্রিকেট বিশ্ব। ভালবাসেন আনন্দ করতে। ২২ গজকেও একইভাবেই উপভোগ করেন ব্রাভো। ক্রিকেট মাঠে তার সেলিব্রেশন দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে। শুধু ক্রিকেট খেলা নয়, ব্রাভোর গানের দক্ষতাও সবাই জানেন। বিশেষ করে ব়্যাপ তৈরির ক্ষেত্রে সিদ্ধহস্তক ক্যারেবিয়ান তারকা। তার 'চ্যাম্পিয়ন' গানটি সুপার ডুপার হিট। এবার করোনা মোকাবিলায় গান নিজস্ব ভঙ্গিতে নতুন গান করলেন ডিজে ব্রাভো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃকোয়ারেন্টাইনে এবার ছেলের সঙ্গে বক্সিংয়ের ভিডিও শেয়ার করলেন শিখর ধওয়ান

আরও পড়ুনঃঘরবন্দি অবস্থায় গার্ডেনিংয়ে ব্যস্ত ভারতীয় দলের ইয়র্কার স্পেশালিস্ট

করোনার থাবায় বেসামাল প্রায় গোটা বিশ্ব। স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। গৃহবন্দি বহু মানুষ। খেলাধুলোর একের পর এক ইভেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ক্রীড়াবিদরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ আর্থিক সাহায্য করেছেন। কেউ ভিডিয়ো বার্তায় বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন। এই সঙ্কটের পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়েন ব্রাভো গানের মাধ্যমে করোনার বিরুদ্ধে সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছেন। ‘উই নট গিভিং আপ’ গানে করোনায় আক্রান্ত দেশগুলোর জন্য প্রার্থনাও করেছেন ব্রাভো।

View post on Instagram

করোনা আতঙ্কের মধ্যে বিশ্ববাসীর আত্মবিশ্বাস বাড়াতেই এই গান বেধেছেন ডোয়েন ব্রাভো। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই গান। লাইকের বন্যায় ভেসে গিয়েছেন ক্যারেবিয়ান তারকা। কঠিন পরিস্থিতিতে নিজের গানের মাধ্যেমে বিশ্ববাসীর পাশে দাঁড়ানোর জন্য কুর্নিশও জানিয়েছেন ডিজে ব্রাভোর অনুগামীরা।

আরও পড়ুনঃকরোনা যুদ্ধে রাজ্য সরকারকে ২০ লক্ষ টাকা দিল মোহনবাগান ক্লাব