আজ আইপিএলে রোহিত বনাম বিরাট। দুবাইতে মুখোমুখি হবে দুই দল। এখনও পর্যন্ত মরুদেশে জয় অধরা দুই দলের। প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া  মুম্বই ও ব্যাঙ্গালোর।

আরব আমিরশাহিত আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বে এখনও প্রথম জয়ের স্বাদ পায়নি ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম দুটি ম্যাচেই সিএসকে (CSK) ও কেকেআরের (KKR) বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দলকে। অপরদিকে, একই অবস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers)। প্রথম দুটি ম্য়াচে কেকেআর ও সিএসকের বিরদ্ধে হারতে হয়েছে বিরাট কোহলির দলকে। মরুদেশে প্রথম জয়ের খোঁজে আরসিবি (RCB)। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিরাট কোহলি ও রোহিত শর্নার দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, পরিসংখ্যা কিন্তু বলছে বিরাট কোহলির দলের থেকে অনেকটাই এগিয়ে রোহিত শর্মার দল। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মোট ৩০ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৬০ শতাংশের বেশি ম্যাচে জয় পেয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স জয় পেয়েছে ১৯টি ম্য়াচে আর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয় পেয়েছে ১১টি ম্য়াচে। তবে মরুদেশে আইপিএল ২০২১-এ প্রথম জয়ের স্বাদ পাতে আজ বদ্ধপরিকর দুই দল।

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
মোট ম্যাচ- ৩০
মুম্বই ইন্ডিয়ান্স জয়ী- ১৯
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয়ী- ১১

মরুদেশে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে কেকেআরের কাছে ৯২ রানে অলআউট হয়ে লজ্জার হার। দ্বিতীয় ম্যাচে সিএসকের বিরুদ্ধেও লড়াই দিতে ব্যর্থ হয়েছে আরসিবি। বর্তমানে ৯ ম্যাচে ৫টি জয় পেয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির দল। অপরদিকে পরপর দুটি ম্যাচ হেরে চাপে মুম্বইও। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ রানে ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ উইকেটে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। ৯ ম্যাচে চারটি ম্যাচ জিতে লিগ তালিকার ষষ্ঠস্থানে রয়েথে মুম্বই ইন্ডিয়ান্স।

শক্তির বিচারে দুই দল শক্তিশালী হলেও, কিছুটা এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই গভীরতা রোহিত শর্মার দলের অনেকটাই বেশি। আরসিবির ব্যাটিং লাইনআপ মূলত বিরাট-পাড়িক্কল-এবিডি-ম্যাক্সওয়েল নির্ভরশীল। বোলিংয়ে মুম্বইয়ের শক্তি বিশ্বমানের। সব মিলিয়ে আজকে সুপার সানডের দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 


YouTube video player/p>