আজ সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে (T20 Match) মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। একদিকে সিরিজ ২-০ করার লক্ষ্যে টিম ইন্ডিয়া (Team India)। অপরদিকে  সিরিজে সমতা ফেরাতে মরিয়া ক্যারেবিয়ানরা।  

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি২০ সিরিজের দ্বিতীয় ম্য়াচে সোমবার মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মা ও নিকোলাস পুরানের দল। প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সহজ জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে একদিকে যেমন সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নামতে চলেছে ভারত, অপরদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজে। দ্বিতীয় ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হবে তা নিয়েও জল্পনা রয়েছে। দেখে নিন দ্বিতীয় টি২০ ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভারতীয় দলের প্রথম একাদশে ওপেনিংয়ে থাকবেন রোহিত শর্মা ও ঋষভ পন্থ। এরপর টিম ইন্ডিয়ার মিডল অর্ডার বেশ লম্বা। তিন ও চার নম্বরে দেখা যাবে শ্রেয়স আইয়র ও সূর্যকুমার যাদবকে। তবে কে কোথায় নামবে তা পরিস্থিতির উপর ঠিক করা হবে। এরপর লোয়ার মিডল অর্ডারে দেখা যাবে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিককে। দলের হার্ড হিটারের ভূমিকাও পালন করবেন এই দুই ব্যাটসম্যান। এছাড়া দলে স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন রবীন্দ্র জাদেজা। এছাড়া প্রথম ম্যাচের মতই আরও দুই স্পিনার খেলতে পারেন। তারা হলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবি বিষ্ণোই। দলে দুই পেসার হলেন ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং।

ভারতীয় দলের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক)
ঋষভ পন্থ (উইকেট রক্ষক)
শ্রেয়স আইয়র
সূর্যকুমার যাদব
হার্দিক পান্ডিয়া
দীনেশ কার্তিক
রবীন্দ্র জাদেজা
রবিচন্দ্রন অশ্বিন
রবি বিষ্ণোই
ভুবনেশ্বর কুমার
অর্শদীপ সিং

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম একাদশে ওপেনিংয়ে থাকতে পারেন কাইল মেয়ার্স ও শার্মাহ ব্রুকস। দলের মিডল অর্ডারে খেলতে পারেন নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ দলের মিডল অর্ডারও যথেষ্ট শক্তিশালী। দলে তিন অলরাউন্ডার রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ওডিয়ান স্মিথ, জেসন হোল্ডার ও কিমো পাল। তিন জনই ব্য়াটিং-বোলিংয়ে পারদর্শী। এছাড়া হার্ড হিটারের ভূমিকাও পালন করতে সক্ষম। দলে স্পিনার হিসেবে খেলছেন আকিল হোসেন। ও দুই স্পেশালিস্ট পেসার হলেন আলজারি জোসেফ ও ওবেড ম্যাককয়। 

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ-
কাইল মেয়ার্স
শার্মাহ ব্রুকস
নিকোলাস পুরান
শিমরন হেটমায়ার
রভম্য়ান পাওয়েল
ওডিয়ান স্মিথ
জেসন হোল্ডার 
কিমো পাল
আকিল হোসেন
আলজারি জোসেফ
ওবেড ম্যাককয়

প্রসঙ্গত, ভারত ও ওয়েস্ট ইন্ডিদের দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-গভীরতা ও ভারসাম্যের বিচার করলে অনেকটাই এগিয়ে রোহিত শর্মার দল। তাই দ্বিতীয় টি২০ ম্যাচেও ভারতীয় ক্রিকেট দলকেই ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।