আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মঙ্গলার মুখোমুখি গুজরাট টাইটানস ও পঞ্জাব কিংস (GT vs PBKS)। একদিকে জয়ে ধারা ধরে রাখা লক্ষ্য হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে জয়ে ফিরতে মরিয়া মায়াঙ্ক আগরওয়ালের দল। 

মঙ্গলবার আইপিএল ২০২২-এর মেগা ম্য়াচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস ও পঞ্জাব কিংস। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হচ্ছে এই ম্য়াচ। আজকের ম্য়াচ টস ভাগ্য সাথ দিল গুজরাট টাইটানসের। রাতের খেলায় টস জিতে একটু অবাক করেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। প্রথমে ব্য়াটিং নিয়ে বড় স্কোর করে বিপক্ষকে চাপে রাখতে এই সিদ্ধান্ত গুজরাট অধিনায়কের। একইসঙ্গে ডিউ সমস্যা আগের থেকে কিছুটা কমেছে বলেও জানিয়েছেন হার্দিক পান্ডিয়া। অপরদিকে টস জিতে ফিল্ডিং নিতেন তাই টস হেরেও ফিল্ডিং পেয়ে খুশি পঞ্জাব কিংস। দুই দলই গত ম্যাচের একই একাদশ নিয়ে মাঠে নামছে কোনও পরিবর্তন হয়নি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Scroll to load tweet…

পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটানসের প্রথম একাদশের ব্যাটিং লইনআপে ওপেনিংয়ে রয়েছেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা। দলের মিডল অর্ডারে রয়েছেন ডেভিড মিলার। দলে একাধিক অলরাউন্ডার রয়েছে গুজরাট টাইটানসের। এরপর থাকছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রাহুল তেওয়াটিয়া। দুই জনেই ব্যাটিং-বোলিংয়ে পারদর্শী। এছাড়া লোয়ার মিডল অর্ডারে ব্য়াটিংয়ে থাকছেন সাই সুদর্শন। দলের স্পিন অ্যাটাকে থাকছেন আফগান তারকা রাশিদ খান। ব্য়াট হাতেও কামাল দেখাচ্ছেন তিনি। পেস অ্যাটাক ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি, কিউই তারকা লকি ফার্গুসন ও ক্যারেবিয়ান পেসার আলজারি জোসেফ ও প্রদীপ সাঙ্গোয়ান। সকলেই দারুণ ছন্দে রয়েছেন।

গুজরাট টাইটানসের বিরুদ্ধে পঞ্জাব কিংস দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধওয়ান। মিডল অর্ডারে খেলবেন ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টো। ফলে পঞ্জাবের মিডল অর্ডার খুবই শক্তিশালী। উইকেট রক্ষক ব্য়াটসম্যান হিসেবে পঞ্জাব দলে খেলবেন জিতেশ শর্মা। দলে অলরাউন্ডারের জায়গায় খেলবেন ঋষি ধওয়ান। স্পিন অ্যাটাকে থাকছেন তারকা লেগ স্পিনার রাহুল চাহার। পঞ্জাবের পেস বোলিং লাইনআপে পেস অ্যাটাকে খেলবেন কাগিসো রাবাডা, অর্শদীপ সিং ও সন্দীপ শর্মা। 

Scroll to load tweet…

প্রসঙ্গত, প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফর্ম করেছে গুজরাট টাইটানস। ইতিমধ্যেই ৯টি ম্য়াচের মধ্যে ৮টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চারের জায়গা প্রায় পাকা করে ফেলেছে। তবে জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া গুজরাট টাইটানস। অপরদিকে, ধারাবাহিকতার অভাব প্রধান সমস্যা মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসের। ৯টি ম্য়াচ খেলে ৪টি জিতে লিগ টেবিলের আট নম্বরে রয়েছে পঞ্জাব। ফলে শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে হলে লিগ টপারদের বিরুদ্ধে জয় পেতে বদ্ধপরিকর পঞ্জাব কিংস। আরও একটি হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।