রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল ২০২২ (IPL 2022) চ্যাম্পিয়ন হয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইটানস (Gujarat Titans)। এবার নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানালেন হার্দিক।

আনফিট অবস্থায় গতবছর টি২০ বিশ্বকাপে খেলা। পিঠে ব্য়াথার কারণে বল না করা, ব্য়াট হাতেও আশানরূপ পারফর্ম করতে না পারা। তারপর জাতীয় দলের বাইরে চলে যাওয়া। আইপিএলে তার দীর্ঘ বছরের দল মুম্বই ইন্ডিয়ান্সের তাকে রিটেন না করা। তারপর নতুন দলের অধিনায়ক হয়ে ফিরে আসা। সঙ্গে মাস ছয়েক ধরে চলেচে নিজেকে নতুনভাবে ফিরে পাওয়ার কঠিন অনুশীলন। আইপিএল ২০২২ ছিল হার্দিক পান্ডিয়ার নিজেকে প্রমাণ করার মঞ্চ। আর গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম মরসুমেই দলকে চ্যাম্পিয়ন করে অনেক কিছুর জবাব দিয়েছেন হার্দিক। শুধু অধিনায়কত্ব নয়, ব্য়াটে-বলে অলরাউন্ড পারফরম্য়ান্স করে প্রমাণ করে দিয়েছেন তিনিই বর্তমানে দেশের সেরা অলরাউন্ডার। একইসঙ্গে আইপিএল জয়ের খুশি থাকলেও তিনি এখনও পুরোপুরি তৃপ্ত নন, সেই কথাও জানিয়েছেন হার্দিক। কারণ তার লক্ষ্য আরও অনেক বড়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আইপিএল ২০২২ ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটানস। বল হাতে ৩টি প্রধান উইকেট ও ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ ৩৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। সাংবাদিক সম্মেলনে নিজের পরবর্তী লক্ষ্য প্রসঙ্গে বলতে গিয়ে পান্ডিয়া বলেছেন,'আমি দায়িত্ব নিতে ভালবাসি। সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করি। তাই এই আইপিএল জয় আমার কাছে বিশেষ মুহূর্ত। পাঁচ বার ফাইনালে উঠে পাঁচ বার জিতলাম। কিন্তু আমার একটাই লক্ষ্য রয়েছে। আর সেটা হল দেশের হয়ে বিশ্বকাপ জেতা। ভারতের হয়ে ভাল খেলতে চাই। তার জন্য পরিশ্রম করছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি সফল হব।' চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপ রয়েছে। সেই বিশ্বকাপ জয় যে হার্দিক পান্ডিয়ার পাখির চোখ তা আইপিএলের মঞ্চ থেকে পরিষ্কার করে দিলেন তিনি।

প্রসঙ্গত, আইপিএল ২০২২ ফাইনাল ম্য়াচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করল রাজস্থান রয়্যালস। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার। এছাড়া ২২ রান করেন যশশ্বী জয়সওয়াল। এছাড়া কোনও রাজস্থান ব্যাটসম্যান ২০ রানের গণ্ডী টপকাতে পারেননি। গুজরাটের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় গুজরাট টাইটানস। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন শুবমান গিল। ৩৪ রান করেন হার্দিক পান্ডিয়া ও ৩২ রান করেন ডেভিড মিলার। ফাইনাল জয়ের উৎসবে মাতেন গোটা গুজরাট।

আরও পড়ুনঃআইপিএল ২০২২ দেখল দেখল ধোনির পুনর্জন্ম, মাহি ফিরলেন হার্দিক রূপে

আরও পড়ুনঃধনশ্রীর সঙ্গে চুটিয়ে নাচছেন জস বাটলার, দর্শক যুজবেন্দ্র চাহল, দেখুন ভাইরাল ভিডিও