ENG vs NZ T20: টসে জিতে শুক্রবার, ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে কিউয়িরা। জবাবে ব্যাট করতে নেমে, ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড।  

ENG vs NZ T20: টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে শুক্রবার, কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (nz vs eng t20)। এই ম্যাচে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড (eng vs nz live)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৪ উইকেটে জয় ইংল্যান্ডের

টসে জিতে শুক্রবার, ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে কিউয়িরা। ওপেনার টিম সেইফার্ট করেন ৩৫ রান এবং দলের আরেক ওপেনার ফিন অ্যালেনের সংগ্রহে ২৯ রান। অন্যদিকে, রাচিন রবীন্দ্র করেন ১১ রান। গ্লেন ফিলিপস খেলেন ৩৯ রানের ইনিংস। 

সেইসঙ্গে, মার্ক চ্যাপম্যান ১৫ রান, ড্যারিল মিচেলের ঝুলিতে ৩ রান, অধিনায়ক মিচেল স্যান্টনারের সংগ্রহে ৯ রান এবং কোল ম্যাককনচি ১৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। এছাড়া ম্যাট হেনরি করেন ১ রান। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে নিউজিল্যান্ড। 

হ্যারি ব্রুক-জ্যাকব বেথেল এবং উইল জ্যাকস-রেহান আহমেদ জুটি

কিউয়ি ব্যাটিং লাইন-আপে টিম সেইফার্ট-ফিন অ্যালেন জুটির কথা আলাদাভাবে বলতেই হয়। তাদের দুজনের পার্টনারশিপে ওঠে ৬৪ রান। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন আদিল রশিদ, উইল জ্যাকস এবং রেহান আহমেদ। 

জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই বিপাকে পড়ে ব্রিটিশরা। ওপেনার ফিলিপ সল্ট করেন মাত্র ২ রান এবং দলের আরেক ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার জস বাটলার খালি হাতে ফিরে যান। অধিনায়ক হ্যারি ব্রুকের সংগ্রহে ২৬ রান এবং জ্যাকব বেথেল ২১ রান যোগ করেন স্কোরবোর্ডে। অন্যদিকে, টম ব্যান্টন করেন ৩৩ রান এবং স্যাম কুরানের ঝুলিতে মাত্র ২৪ রান।

তবে মিডল অর্ডারে খেলা ধরে নেয় ইংল্যান্ড। ব্যান্টনের ৩৩ রান ছাড়াও শেষদিকে নেমে, উইল জ্যাকস এবং রেহান আহমেদ ম্যাচ ঘুরিয়ে দেন। উইল জ্যাকস খেলেন ১৮ বলে ৩২ ঝোড়ো ইনিংস। স্ট্রাইক রেট ১৭৭.৭৮। জ্যাকসের ইনিংসে ছিল ৪টি চার এবং ১টি ছয়। 

ম্যাচের সেরা উইল জ্যাকস

অন্যদিকে, রেহান আহমেদ উপহার দেন ৭ বলে ১৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। স্ট্রাইক রেট ২৭১.৪৩। তাঁর ইনিংসে ছিল ১টি চার এবং ২টি ছয়। এই দুই ব্যাটারের দাপটেই শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ায় এবং জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। 

১৯.৩ ওভারে, ৬ উইকেট হারিয়েই ১৬১ রান তুলে নেয় ইংল্যান্ড। হ্যারি ব্রুক এবং জ্যাকব বেথেল জুটি তোলে ৪৮ রান এবং স্লগ ওভারে উইল জ্যাকস-রেহান আহমেদের ১৬ বলে ৪৪ রানের পার্টনারশিপের সুবাদেই ওয় হাসিল করে ব্রিটিশরা।

নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন রাচিন রবীন্দ্র। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন এবং গ্লেন ফিলিপস। ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড এবং ম্যাচের সেরা উইল জ্যাকস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।