আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (RCB vs GT)।  একদিকে জয়ের ধারা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী হার্দিক পান্ডিয়া দল। অপরদিকে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ফাফ ডুপ্লেসির দল।  

একদিকে মরসুমের শুরু থেকে দুরন্ত ছন্দে থাকা গুজরাট টাইটানস। ৮টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, শুরুটা ভালো করলেও শেষ দুটি ম্য়াচে ছন্দ হারানো ও ব্য়াটিং বিপর্যয়ের সম্মুখীন হওয়া রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯টি ম্য়াচের মধ্যে ৫টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে থাকা ফাফ ডুপ্লেসির দল। শনিবার আইপিএলের আরও একটি সুপার স্যাটারডের প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। আজকের ম্যাচে দুই দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। ম্য়াচের আগে জেনে নিন গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ম্য়াচের সম্ভাব্য প্রথম একাদশ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ-
গুজরাট টাইটানসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশের ব্যাটিং লাইনে থাকতে চলেছেন ওপেনিংয়ে থাকতে চলেছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। মিডল অর্ডারে দলে থাকবেন গ্লেন ম্যাক্সওয়েল, মাহিপাল লোমর ও রজত পাতিদার। তারপর উইকেট রক্ষক ব্যাটসম্য়ান হিসেবে খেলবেন দীনেশ কার্তিক। লোয়ার মিডল অর্ডার ও দলে অলরাউন্ডার হিসেবে খেলবেন শাহবাজ আহমেদ ও ওয়ানিন্দু হাসরঙ্গা। আরসিবির স্পিন বিভাগের দায়িত্বও থাকছে এই হাসরঙ্গা ও শাহবাজ আহমেদের উপর। এছাড়া পেস অ্যাটাকে থাকছেন জস হ্যাজেলউড, হার্শল প্যাটেল ও মহম্মদ সিরাজ।

গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গুজরাট টাইটানসের প্রথম একাদশের ব্যাটিং লইনআপে ওপেনিংয়ে থাকতে চলেছেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা। দলের মিডল অর্ডারে থাকতে পারেন ডেভিড মিলার। দলে একাধিক অলরাউন্ডার রয়েছে গুজরাট টাইটানসের। এরপর থাকছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রাহুল তেওয়াটিয়া। দুই জনেই ব্যাটিং-বোলিংয়ে পারদর্শী। এছাড়া লোয়ার মিডল অর্ডারে ব্য়াটিংয়ে থাকছেন অভিনব মনোহর। দলের স্পিন অ্যাটাকে থাকছেন আফগান তারকা রাশিদ খান। পেস অ্যাটাক ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি, কিউই তারকা লকি ফার্গুসন ও ক্যারেবিয়ান পেসার আলজারি জোসেফ ও তরুণ পেসার যশ দয়াল। 

গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের মধ্যে ম্যাচ হতে চলেছে মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে। হার্দিক পান্ডিয়া ও ফাফ ডুপ্লেসির দলে একাধিক ম্য়াচ উইনার রয়েছে যারা একার দৌলতে ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারেন। ব্য়াটিং-বোলিং বিভাগের খাতায় কলমে শক্তি-ভারসাম্য ও গভীতা বিচার করলেও দুই দলের খুব একটা তফাৎ নেই। তবে সাম্প্রতিক ফর্মে নিরিখে বর্তমানে আরসিবির থেকে অনেকটাই এগিয়ে গুজরাট টাইটানস। তাই আজদকের ম্যাচে হার্দিক পান্ডিয়ার দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃRCB vs GT- আরসিবি বনাম গুজরাট টাইটানস, দুই দলের শক্তি-দুর্বলতা থেকে ম্যাচ প্রেডিকশন, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃঘরে বউ রেখে বাইরে প্রেম ও সহবাস, এই তালিকায় রয়েছে একাধিক তারকা ক্রিকেটারের নাম

আরও পড়ুনঃলাল বলের ক্রিকেটে রাজত্ব করেছে ৮ ভারতীয় তারকা, আইপিএলের মাঝে জেনে নিন সেই ইতিহাস