ফের নিজের ক্যারিশ্মা দেখালেন সচিন। খুন্তি হাতে সাবলীল ভঙ্গিমায় খেললেন ইনিংস। যেই ভিডিও মুহূর্তে ভাইরাল হল নেট দুনিয়ায়। সকলেই প্রশংসা করলেন সচিনের নয়া ইনিংসের। 

ব্যাট হাতে এক সময় বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ক্রিকেটকে বিদায় জানানোর পর তার অন্যন্য নানা শখও সামনে এসেছে বারবার। গতবছর লকডাউনের সময়ও নিজের চুল নিজেই কেটেছেন। সেই ছবি সামনে আসার পর অবাক হয়েছিল সকলেই। কারণ সেই হেয়ার কাট কোনও প্রফেশনা হেয়ার ডিজাইনারের থেকে কম কিছু নয়। এবার ব্য়াট ছেড়ে খুন্তি হাতে রান্না ঘরে সচিন তেন্ডুলকর। রান্নাতেও যে তিনি পটু তা আরও একবার প্রমাণ করলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃদেশের সবথেকে ধোনি ক্রিকেটার এই তরুণ, সম্পত্তির পরিমাণ সচিন-ধোনি-কোহলিদের থেকেও বেশি

রান্না করতে বরাবরই খুব পছন্দ করেন সচিন তেন্ডুলকর। আরও একবার রান্না ঘরে দেখা মিলল মাস্টার ব্লাস্টারের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। যেখানে হাফ প্যান্ট পড়ে খুন্তি হাতে রান্না করতে দেখা যাচ্ছে সচিনকে। কি রান্না করছেন অবশ্য সেটা জানাননি তিনি। কারণ পরিবারের সকলকে চমক দেওয়াই তার লক্ষ্য। ভিডিওতে সচিন বলেন,'সবার জন্য একটা চমক অপেক্ষা করছে। কেউ জানে না যে আমি কী রান্না করছি। আমি নিজেও জানি না। তাই চিন্তার কোনও কারণ নেই'। একইসঙ্গে বলতে শোনা যায়,'এবার ব্যাটসম্যান সেট হয়ে গিয়েছে। বোলারদের এবার নিজেদের জীবন বাঁচানোর জন্য লড়তে হবে। কারণ এবার ওদের বল মাঠের চারপাশে পাঠানোর সময় এসেছে। এই শিল্প আমি ভালই রপ্ত করেছি। একটু সময় লাগে, কিন্তু হয়ে যায়'।

View post on Instagram

আরও পড়ুনঃস্বপ্ন ছিল টিম ইন্ডিয়া হয়ে খেলা, সৌরভ-সচিনকে বল করা ক্রিকেটার এখন চা,ডালপুরি বিক্রেতা

আরও পড়ুনঃআগামী আইপিএলে সিএসকে থেকে কী বাদ ধোনি, মাহির ভবিষ্যৎ জানিয়ে দিলেন চেন্নাই কর্তা

সচিনের এই ভিডিও শেয়ার করার মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সকলেই খবুই পছন্দ করেন খুন্তি হাতে সচিনের অনবদ্য ইনিংস। তবে এই প্রথম নয়, গতবছর লকডাউনের সময়ও মেয়েকে কুকিজ বানিয়ে খাইয়েছিলেন তিনি। যেই ভিডিও ভাইরাল হয়েছিল। ফলে শুধু ব্যাট হাতে নয়, খুন্তি হাতেও সেঞ্চুরি করেও ভক্তদের মন জয় করলেন 'ক্রিকেট ঈশ্বর'।


YouTube video player