আবারও ভাইরাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি  তাঁকে নিয়ে মাঠের জল্পনা আজও তুঙ্গে এবারে তার ভাইরাল হওয়ার কারণ ২২ গজের কোনও খবর নয় ছুটির মুডে তিনি সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে

আবারও ভাইরাল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে এবারে তার ভাইরাল হওয়ার কারণ ২২ গজের কোনও খবর নয়। এবার তিনি ভাইরাল হয়েছেন অন্য কারণে। গত বছর সেমিফাইনালে দলের বিদায়ের পর আর নীল জার্সিতে দেখা যায়নি মাহি-কে। তাঁকে নিয়ে মাঠের জল্পনা আজও তুঙ্গে। তবে তিনি নিজে সে সব কিছু ভুলে চুটিয়ে ছুটির মুডে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আর সেই ছুটি কাটানোর কিছু মুহূর্ত অনুরাগীদের জন্য শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় পেজ-এ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- ম্যাচের আগেই ধেয়ে এল 'এনআরসি' ইয়র্কার, কীভাবে খেললেন বিরাট

সম্প্রতি ক্যাপটেন কুল- তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মুসৌরিতে। সেখানে মেয়ে জিভা-র সঙ্গে তাঁকে দেখা গিয়েছে, স্নো-ম্যান বানাতে ব্যস্ত তিনি। ছুটির মুডে মাহির সেই ছবি স্যোশাল পেজ-এ পোস্ট হতে না হতেই ভাইরাল হয়ে যায়। মন দিয়ে মেয়ের সঙ্গে যত্ন নিয়ে তৈরি করছেন স্নো-ম্যান। এমন একটি দৃশ্য পোস্ট হওয়ার কয়েক মুহূর্তেই তা মন কাড়ে মাহি অনুরাগীদের। 

View post on Instagram

এর আগে গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি। তবে এবার তিনি ধরা দিলেন অন্য ভূমিকায়। আর সেই ভিডিও পোস্ট হতেই ভক্তদের মন্তব্য ও শেয়ার শুরু হয়। কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি দেখা হয় ২০ হাজার বারেও বেশি। মাঠের থেকে দূরে থাকলেও, ভক্তদের মনে আজও অটুট মাহির স্থান। এই ভিডিও আরও একবার তা প্রমাণ করে দিল।