মরুদেশে আইপিএল ২০২১-এর দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিলআরসিবি। 

অবশেষে প্রতীক্ষার অবসান। আরব আমিরশাহিতে আইপিএল অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। কিন্তু আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বের শুরুতে টস ভাগ্য সাথ দিল না কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যানের। টস জিতলেন বিরাট কোহলি। টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক। ২০০-র বেশি রান করাই তাদের লক্ষ্য বলে জানালেন বিরাট। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মরুদেশে প্রথম ম্যাচে কেকেআরের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছেন শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক। দলের অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন আন্দ্রে রাসেল ও এই ম্যাচে প্রথম খেলছেন ভেঙ্কটেশ আইয়র। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি ডান হাতে মিডিয়াম পেস বল করেন তিনি। এছাড়া বোলিং লাইনআপে রয়েছেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন ও প্রসিদ্ধ কৃষ্ণা। প্রয়োডনে সুনীল নারিনও বারবার কেকেআরের হয়ে মারকাটিরি ব্য়াটিং করেছেন।

এছাড়া আরসিবির প্রথম একাদশেও রয়েছে ২জন অভিষেককারী ক্রিকেটার। একজন ব্য়াটসম্যান এসকে ভরত ও অপরজন শ্রীলঙ্কার মিস্ট্রি স্পিনারপ ওয়ানিনডু হাসারঙ্গা। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছে বিরাট কোহলি, দেবদূত পাড়িকল, গ্লেন ম্য়াক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স। অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন সচিন বেবি ও কাইল জেমিসন। এছাড়া আরসিবির বোলিং লাইনআপে রয়েছে হার্সল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহল।