শনিবার আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস (Royals Challengers Bangalore vs Delhi Capitals)। ম্য়াচ জিতে লিগ টেবিলের উপরে উঠতে মরিয়া ফাফ ডুপ্লেসি ও ঋষভ পন্থের দল।  

আইপিএল ২০২২ (IPL 2022) -এর সুপার স্যাটার ডে-র দ্বিতীয় ম্য়াচে মখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস (Royals Challengers Bangalore vs Delhi Capitals)। ম্য়াচে টস ভাগ্য সাথ দিল না আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। রাতের দিকে শিশির সমস্যার কথা ভেবেই এই সিদ্ধান্ত আর আইপিএলে টস জিতে রাতের খেলায় ফিল্ডিং করাটা মোটামুটি নিয়ম হয়ে গিয়েছে। আজকের ম্য়াচ রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে কোনও পরিবর্তন হয়নি। গত ম্য়াচের একই দল নিয়ে নেমেছে ডুপ্লেসির দল। অপরদিকে, দিল্লি দলে একটি পরিবর্তন হয়েছে। শরফরাজ খানের জায়গায় খেলছেন মিচেল মার্শ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Scroll to load tweet…

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশের ব্যাটিং লাইনে থাকতে চলেছেন ওপেনিংয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও তরুণ অনুজ রাওয়াত। মিডল অর্ডারে খেলবেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এরপর দলের শক্তি বাড়িয়ে মিডল অর্ডারে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল। তারপর উইকেট রক্ষক ব্যাটসম্য়ান দীনেশ কার্তিক। লোয়ার মিডল অর্ডার ও দলে অলরাউন্ডার হিসেবে খেলবেন শাহবাজ আহমেদ ও ওয়ানিন্দু হাসরঙ্গা। এছাড়া রয়েছেন সুযশ প্রভুদেশাই। আরসিবির স্পিন বিভাগের দায়িত্বও থাকছে এই শাহবাজ আহমেদ ও ওয়ানিন্দু হাসরঙ্গার উপর। এছাড়া পেস অ্যাটাকে রয়েছেন জস হ্যাজেলউড, সিদ্ধার্থ কল ও মহম্মদ সিরাজ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দিল্লি দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নারের। এছাড়া দলের মিডল অর্ডারে তিন নম্বরে রয়েছেন দলের উইকেট রক্ষক ও অধিনায়ক ঋষভ পন্থ। তারপর রয়েছেন রভম্য়ান পাওয়েল ও মিচেল মার্শ। অজি তারকা আসায় শক্তি অনেকটা বাড়ল দিল্লির। এরপর রয়েছেন ললিত যাদব। দলে অলরাউন্ডারের ভূমিকায় রভম্য়ান পাওয়েল ও মিচেল মার্শ সহ রয়েছেন অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরকে। দিল্লি দলের অলরাউন্ডার বিভাগ খুবই শক্তিশালী। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকে প্রধান ভরসা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্য়াটল রয়েছে। পেসার হিসেবে খেলছেন খালিল আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

Scroll to load tweet…

প্রসঙ্গত, বর্তমানে ৫টি ম্যাচের মধ্যে ৩টি জিতে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল। অপরদিকে ৪টি মধ্যে দুটি ম্যাচ জিতে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। পঞ্জাব ও সিএসকের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে আরসিবিকে। প্রথম ম্য়াচ জয়ের পর গুজরাট ও লখনউয়ের বিরুদ্ধে হারলেও, চতুর্থ ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ফলে লিগ টেবিলের উপরে উঠে আসতে মরিয়া ডুপ্লেসি ও পন্থের দল। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখাপ অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।