জয়ের ধারা অব্যাহত রাখল স্কটল্যান্ড (Scotland)। বাংলাদশকে (Bangladesh)হারানোর পর আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এর (ICC T20 World Cup 2021) গ্রুপ পর্বে পাপুয়া নিউ গিনিকে (Papua New Guinea) হারাল স্কটিশরা। যার ফলে বি গ্রুপের লিগ টেবিলের শীর্ষ স্থান দখল করল স্কটল্যান্ড।

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এর (ICC T20 World Cup 2021) গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেল স্কটল্যান্ড (Scotland)। যার ফলে সুপার ১২-এ যাওয়ার পথ আরও প্রশস্ত করল কাইল কোয়েটজারের দল। গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে শক্তিশালী বাংলাদেশকে (Bangladesh)হারিয়ে চমক দিয়েছিল স্কটিশরা। দ্বিতীয় ম্যাচেও সহজেই পাপুয়া নিউ গিনিকে (Papua New Guinea) হারিয়ে আরও ২ পয়েন্ট সংগ্রহ করল স্কটল্যান্ড। ম্যাচে প্রথমে ব্যাট করে রিচি বেরিংটন ও ম্য়াথিউ ক্রসের অনবদ্য ইনিংসের সৌজন্যে ১৬৫ রান করে স্কটল্যান্ড। জবাবে ১৪৮ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি। ১৭ রানে জয় পায় স্কটিশরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এদিন টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার। শুরুটা এদিন ভালো হয়নি তার দলের। ২৬ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্কটিশরা। তারপর ইনিংসের রাশ ধরেন রিচি বেরিংটন ও ম্য়াথিউ ক্রস। ৯২ রানের অনবদ্য পার্টনারশিপ করেন তারা। অর্ধশতরান করেন বেরিংটন। ৩৬ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ম্য়াথিউ ক্রস। রিচি বেরিংটন খেলেন ৪৯ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস। ৬টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। কিন্তু এই দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর আর কোনও ব্যাটসম্যান রান পাননি। শেষে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে স্কটল্যান্ড।

রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাপুয়া নিউ গিনি। এক সময় ৬৭ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল আসাদ ভালার দলের। সিসে বাউ ও নর্ম্যানম ভানুয়া কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করে। সিসে বাউ করেন ২৪ রান ও নর্ম্যান ভানুয়া খেলেন ৪৭ রানের ইনিংস। শেষে দিকে কিপলিন ডোরিগা ও চাদ সোপের ১৮ ও ১৬ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ১৪৮ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি। এই হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল তারাষ অপরদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র লিগ টেবিলের শীর্ষস্থান দখল করল স্কটিশরা।

YouTube video player