আজ আইপিএলের দ্বিতীয় পর্বে মাঠে নামছে কেকেআর। ইয়ন মর্গ্যানের দলের প্রতিপক্ষ বিরাট কোহলির আরসিবি। ম্যাচের আগে দলকে উজ্জীবিত করলেন শাহরুখ খান। 

প্রথম পর্বের ৭ ম্যাচে ৫ হার এখন অতীত। আরব আমিরশাহিতে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে নতুন করে শুরু করতে চায় কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় লেগের প্রথ ম্যাচে নাইটদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে অফে কোয়ালিফাইয়ের রাস্তা কঠিন হলেও ৭ ম্যাচে ৬ জয়কে পাখির চোখ করেই মরুদেশে মাঠে নামতে চলেছে ইয়ন মর্গ্যানের দল। দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে নামার আগে দলকে 'পেপ টক' দিলেন শাহরুখ খান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মরুদেশে অনুশীলনে যেথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে নাইটদের। নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শুভমান গিল, ইয়ন মর্গ্যানরা। ম্যাচের আগে কেকেআরকে বার্তা দিলেন বলিউড বাদশা। শাহরুখ খান বলেন,'মনে রেখো তোমরা প্রত্যেকে একজন নাইট। শেষ পর্যন্ত লড়াই করো। এই আকাশ তোমাদের।' দলের উপর ভরসা রাখার পাশাপাশি কিং খান মনে করেন মরুদেশে ঘুড়ে দাঁড়াবে কেকেআর। শুটিংয়ের কারণে প্রথম ম্যাচে মাঠে থাকতে না পারলেও, দলকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। তার আগে একটি ভিডিও শেয়ার করেছেন কিং খান।

View post on Instagram

কিং খানের পেপটকে আরসিবির বিরুদ্ধে নামার আগে আরও উজ্জীবিত নাইটরা। অধিনায়ক মর্গ্যাও জানিয়েছেন,'আমরা পিছন ফিরে তাকাতে চাই না। দলের প্রত্যেকে আগামী সাতটি ম্যাচে ভাল খেলার জন্য মরিয়া। সবার মধ্যে জেতার খিদে লক্ষ্য করতে পারছি। প্রথম দফার সাত ম্যাচের প্রভাব আর কারও মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না।' প্রথম পর্বে আরসিবির বিরুদ্ধেও হারতে হয়েছিল কেকেআরকে। দ্বিতীয় পর্বে সেই বদলা নিয়েই জয়ের সরণীতে ফিরতে মরিয়া ২ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

YouTube video player