ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিখর ধওয়ানের নাচ নিজের পোষ্যদের সঙ্গে মজার নাতের ভিডিও গব্বরের মজাদার সেই ভিডিওতে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায় ভিডিও দেখে অস্ট্রেলিয়া থেকে প্রতিক্রিয়া দিয়েছেন কেএল রাহুল  

লকডাউন পর্বে নিজে ও পরিবারের সঙ্গে একাধিক মজার ভিডিও শেয়ার ,করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধওয়ান। কখনও ছেলের সঙ্গে নাচের ভিডিও, কখনও মজার ছলে স্ত্রীর অত্যাচারের ভিডিও। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। মন ভালো করেছে করেছিল অনেকের। নতুন বছরের প্রাক্কালে ফের নিজের নাচের ভিডিও শেয়ার করলেন ভারতীয় দলের 'গব্বর'। যেই ভিডিও শেয়ারের পর নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বুধবার একটি নাচের ভিডিও শেয়ার করেছেন শিখর ধওয়ান। যেখান ব্যকগ্রাউন্ডে জনপ্রিয় পঞ্জাবি গানের সঙ্গে নাচতে দেখা যায় শিখরকে। যেই গানটি লিরিক্স রিয়েলিটি শো 'বিগ বসের' সৌজন্যে ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। সেই লিরিক্স দিয়ে তৈরি গানেই নাচেন ধওয়ান। তবে শুধু নিজে নয়, পোষ্য কুকুরদের নিয়ে নাচেন ভারতীয় তারকা ক্রিকেটার। পোষ্যেদেরও তালে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছে। 

View post on Instagram

ধওয়ানের শেয়ার করার পর মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিও দেখে নিজের হাসি সামলাতে পারেননি ভারতের অপর এক ক্রিকেট তারকা কেএল রাহুল। বর্তমানে অস্ট্রেলিয়ায় ভারতীয় টেস্ট দলের সঙ্গে রয়েছেন কেএল রাহুল। সেখানে বসেই ভিডিও দেখে কমেন্টে ‘হা-হা-হা’ লিখে উত্তর দিয়েছেন তিনি। সঙ্গে দুটি হাসির ইমোজি। ধওয়ান ও তার পোষ্যদের নাচে মজেছে নেট দুনিয়া।