পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ভারত তৃতীয় ম্য়াচটিও একই জায়গায় হওয়ায় ভারতীয় ক্রিকেটাররা একটি ছুটির দিন পেলেন পন্থ, শ্রেয়স ও শিখর ধাওয়ানকে দেখা গেল প্রকতির বুকে সময় কাটাতে প্রায় টারজান হয়ে উঠলেন তাঁরা

রবিবার পোর্ট অব স্পেন-এ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজের দ্বিতীয় ম্য়াচে জয় পেয়েছে ভারত। তৃতীয় ম্যাচটিও একই কেন্দ্রে হওয়ায়, ভারতীয় দল অন্য শহরে সফরের ধকল থেকে মুক্তি পেয়েছে। তাতেই হঠাত করেই একটি ছুটির দিন পেয়ে গেলেন শিখর ধাওয়ানরা। আর ছুটি পেতেই একেবারে দারুণভাবে উপভোগ করলেন সময়টা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বর্তমানে এত বেশি ক্রিকেট খেলা হয়, যে ক্রিকেটারদের পক্ষে ছুটি পাওয়াটাই মুশকিল। তবে তার মধ্য়েও ছুটি থাকলে বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারই নিজেকে ব্যস্ত রাখেন ভিডিও গেমস খেলায়। শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ারদের কিন্তু একেবারে অন্যভাবে দেখা গেল। দুজনেই তাদের ছুটি কাটানোর ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে তাঁদের প্রকৃতির বুকে সময় কাটাতে দেখা যাচ্ছে।

View post on Instagram

শুধু শিখর ও শ্রেয়সই নয়, ছিলেন ঋষভ পন্থও। তিন জনকেই দেখা গিয়েছে ত্রিনিদাদ টোবাগোর কোনও এক জায়গায় জলে ঝাঁপ মারতে। গাছের ডালে দড়ি বেঁধে, প্রায় টারজানের ভঙ্গিতে সেই দড়িতে দোল খেয়ে ভারতীয় দলের এই তিন ক্রিকেটারক এসে ঝাঁপ মারেন জলে।

View post on Instagram

বিশ্বকাপে আঙুলের হাড়ে চিড় ধরার পর ক্যারিবিয়ান সফরেই দলে ফিরেছেন শিখর ধাওয়ান। কিন্তু এখনও তিনি ফর্মে আসতে পারেননি। তবে তা নিয়ে যে তিনি ভাহবিত নন, তা এই ভিডিওয় গব্বরের উল্লাস দেকেই বোঝা যাচ্ছে। শ্রেয়স আইয়ার কিন্তু একটি সুযোগ পেয়েই তাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। ভারত সিরিজের শেষ ম্যাচটি খেলবে বুধবার।