ইংল্যান্ডে শেষ হয়েছে ভারতের কোয়ারেন্টাইন অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল তারই মাঝে নিজেদের ছবি শেয়ার করলেন বিরাট কোহলি যেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়  

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে পৌছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১৮ জুন থেকে মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। সাউদ্যাম্পটনে পৌছে গিয়ে তিন দিনের কঠোর কোয়ারেন্টাইন পর্ব কাটিয়েছে বিরাট কোহলির দল। কোয়ারেন্টাইন পর্ব শেষে অনুশীলন শুরু করেছে টিম ইন্ডিয়া। সেই ছবিও শেয়ার করেছে জাদেজা সহ অন্যান্যরা। এবার অনুশীলনের সময় খোশ মেজাজে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করলেন ক্যাপ্টেন কোহলি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

বুধবার সাউদ্যাম্পটনের রোজ বোল গ্রাউন্ডে অনুশীলন করে ভারতীয় দল। অনুশীলনের ফাঁকে ক্রিকেটাররা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইমও কাটায়। এদিন প্লেয়ারদের আরও বেশি সতেজ দেখায় সাউদ্যানম্পটনে সূর্য ওঠায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই ছবিতে বিরাট কোহলি ছাড়াও রয়েছেন চেতেশ্বর পুজারা ও শুভমান গিল। ছবি শেয়ার করে বিরাট কোহলি ক্যাপশনে লেখেন,'সূর্য আমাদের মুখে হাসি ফুটিয়ে তুলল'। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় নেট দুনিয়ায়।

View post on Instagram

একদিকে যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় দল। ঠিক তখনই অপরদিকে, চোট সমস্যায় জেরবার নিউজিল্যান্ড দল। চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলছেন না অধিনায়ক কেন উইলিয়ামসন ও বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনার। ফাইনালের আগে দুই তারকা ক্রিকেটারকে সুস্থ করে তোলাই লক্ষ্য এখন নিউজিল্যাল্ড দলের। তবে তাদের চোট খুব গুরুতর নয় বলেই খবর টিম ম্যানেজমেন্ট সূত্রে।

YouTube video player