আসছে পুজো এবার পুজোয় দেখেনিন কেমন যাবে সময় অর্থভাগ্যই বা কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের কি করবেন আর কি করবেন না পুজোর সময় সবটাই দেখে নিন এক নজরে

আসছে পুজো আর এই পুজোতেই কেমন সময় যাবে সেটা কি জানা আছে আপনার। বৃষ রাশির জাতক জাতিকারা যদি এখনও না জেনে থাকেন তবে এবার জেনেনিন কেমন যাবে আপনার এবার পুজো। একনজরে দেখেনিন পুজোর রাশিফল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দেবী পক্ষে কেমন থাকবে বৃষ রাশির অর্থ ভাগ্য, জেনে নিন-

এবার পুজোয় স্বয়ং মা লক্ষী এসে ধরা দেবেন আপনার ঝুলিতে। সতরাং বুঝতেই পারছেন এবার পুজোয় আপনার অর্থ ভাগ্য বেশ ভালো যাবে। অর্থ ভাগ্য ভালো হলেও সঞ্চয় তেমন ভালো হবে না। 
ব্যবসায়ীদের জন্য এই সময় বেশি ঝুকি নেওয়াটা খুব একটা ঠিক হবে না। আটকে থাকা টাকা পয়সা আদায় করতে গিয়ে এবার আপনাকে হিমশিম খেতে হতে পারে। ব্যবসা থেকে তবে আপনার ভালো অর্থ আসার সম্ভবনা আছে এই সময়েই। 

পুজোর সময় শরীর তেমন ভালো না যেতেও পারে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় বায়ু বা রক্তচাপ অধিক থাকার সম্ভবনা আছে। সর্দি-কাশি ও জ্বর সমস্যায় ভুগতে পারেন এই সময়। এই সময় আপনার পত্নীরও শরীর ভালো না যেতেই পারে। স্ত্রী শরীর চিন্তার কারণ হলেও সন্তানদের শরীর এই সময় ভালো যাবে বলেই আশা করা যায়। বন্ধুদের থেকে এই সময় একটু দূরত্ব রেখেই চলুন না হলে বিপদে পরার আশঙ্কা আছে।

উন্নতির জন্য এই সময়টা বেশ ভালো। পরিবারের ক্ষেত্রেও এই সময়টা বেশ ভালো যাবে আপনার। এবার পুজোয় পরিবারের সঙ্গেও একটা বেশ ভালো সময় কাটাবে আপনার। পরিবারের সকলের সঙ্গেই আপনার এই সময়টা বেশ ভালো কাটবে। যদি আপনার কাওকে পছন্দ থাকে তাহলে এবার পুজোয় তাকে প্রেম নিবেদনটা করেই ফেলুন। কারণ প্রেমের জন্য এই সময়টা আপনার বেশ ভালো যাবে। পুরনো কোনও সম্পর্ক চিন্তা নিয়ে আসতে পারে। সেই সব থেকে একটু দূরে থাকুন। খারাপ ভালো মিলিয়ে পুজোর সময়টা বেশই ভালো কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের।