Subho Maha Sasthi Wishes, Quotes, Messages & Status Images in Bengali for Friends, Family & Loved Ones: শুভ মহা সপ্তমী উপলক্ষে পরিবার, বন্ধু এবং সহকর্মীদের পাঠানোর জন্য সুন্দর শুভেচ্ছা বার্তা হদিশ রইল। যা ব্যক্ত করবে আপনার অনুভূতি।

১. শুভ সপ্তমীর পবিত্র দিনে মা দুর্গার কৃপায় দূর হোক জীবনের সকল দুঃখ।

২. শুভ সপ্তমী মানে অপেক্ষার শেষ, মন জুড়ে পুজোর আবেশ। শুভ মহা সপ্তমী।

৩. শরতের এই পবিত্র দিনে দেবী দুর্গার আগমনে আপনার জীবন হয়ে উঠুক আননদে ভরা।

৪. পুজোর গন্ধ আকাশে বাতাসে, আনন্দ থাকুক প্রতিটি হাসিতে। শুভ মহা সপ্তমী।

৫. সপ্তমীর শুভ সকালে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

৬. চল এবার সবাই মিলে ঠাকুর দেখতে বেরোই। শুভ সপ্তমী।

৭. বোধনের আলোয় দূর হোক সব অন্ধকার। শুভ সপ্তমী।

৮. দুর্গা রূপে মা এলেন ঘরে, চারিদিকে সুখের অমৃত ঝড়ে। শুভ সপ্তমী।

৯. সপ্তমী মানে অপেক্ষা শেষ। মন জুড়ে পুজোর আমেজ।

১০. মায়ের চরণে ভক্তি আর মনে অসীম আনন্দ—শুভ মহা সপ্তমী।

১১. সপ্তমীর সকালের ট্র্যাডিশনাল লুক! সবাইকে জানাই শুভ মহা সপ্তমী।

১২. নতুন শাড়ি, লাল টিপ আর সপ্তমীর আমেজ—পুজো পুজো অনুভূতি!

১৩. ঢাকের বোলে মায়ের আগমন, আপনার ঘরে আসুক সুখ আর শান্তি। শুভ মহা সপ্তমী।

১৪. ঢাকের কাঠি পড়ল বলে, মা এলেন মর্ত্যলোকে। শুভ মহা সপ্তমী।

১৫. মা দুর্গার আশীর্বাদে সবার জীবন আলোয় ভরে উঠুক। শুভ সপ্তমী।

১৬. পুজোর এই কটা দিন পরিবারের সবাই একসঙ্গে থাকি, এটাই মায়ের কাছে প্রার্থনা। শুভ সপ্তমী।

১৭. তোমার সঙ্গে প্রতিটি পুজো আমার কাছে স্পেশাল। শুভ মহা সপ্তমী, প্রিয়।

১৮. আমাদের বন্ধুত্ব মায়ের আশীর্বাদে আরও গাঢ় হোক। শুভ মহা সপ্তমী।

১৯. ভুলে যাস না, ষষ্ঠী থেকে নবমী প্রতিদিন আড্ডার জন্য সময় রাখতে হবে। শুভেচ্ছা রইল।

২০. বছরের এই একটা দিনেই বোধনের আলাদা চনমনে ভাব থাকে। শুভ সপ্তমী।

২১. সাজুগুজু ডান, এবার প্যান্ডেলে যাওয়ার পালা। শুভ সপ্তমী।

২২. সপ্তমীর আলোয় রঙিন হোক সবার জীবন। শুভ মহা সপ্তমী

২৩. অফিসের সহকর্মীদের জানাই শুভ মহা সপ্তমী। পুজোর ছুটিতে সবাই ভালো থাকুন।

২৪. ঢাকের আওয়াজ শুনলেই মনে পড়ে তোদের কথা। শুভ সপ্তমী।

২৫. সপ্তমীর সকাল মানেই এক অন্য রকম অনুভূতি।

২৬. মায়ের আগমনে চারিদিকে হোক শুভ সূচনা। শুভ মহা সপ্তমী।

২৭. দেবীর আগমনে আনন্দে আলোকিত হোক চারিদিক। দূর হোক দুঃখ।

২৮. মহাশক্তির আরাধনায় জীবনে আসুক নতুন আশা ও সাফল্য। শুভ মহা সপ্তমী।

২৯. মা দুর্গার কৃপায় আপনার জীবন হোক সুখ-সমৃদ্ধিতে ভরপুর। শুভ মহা সপ্তমী।

৩০. মায়ের কৃপায় দূর হোক সকল দুঃখ। শুভ মহা সপ্তমী।

৩১. মায়ের আগমনে ঘর ভরুক আনন্দে। জয় মা দুর্গা। শুভ মহা সপ্তমী।

৩২. শিউলির গন্ধে জেগে উঠেছে আজ বাংলার সকাল।শুভ মহা সপ্তমী।

৩৩. পুজো মানে বাড়ি ফেরা, পুজো মানে মন ভরা। শুভ মহা সপ্তমী।

৩৪. শুভ মহা সপ্তমী। স্কুল-কলেজের বন্ধুদের সবাইকে অনেক শুভেচ্ছা।

৩৫. শরতের এই সোনালি সকালে আপনার ও আপনার প্রিয়জনদের জন্য রইল অনেক ভালোবাসা।

৩৬. মহাষষ্ঠীর এই শুভ দিনে সবার মঙ্গল কামনা করি। জয় মা দুর্গা।

৩৭. আনন্দময়ী মা আসছেন, মন থেকে সব কষ্ট মুছে যাক। শুভ সপ্তমী।

৩৮. ছোটদের জন্য রইল সপ্তমীর অনেক আদর। নতুন জামা পরে আনন্দ করো।

৩৯. শুভ মহা সপ্তমী আমার প্রিয় ভাইবোনেদের। এই পুজোয় সবাই একসঙ্গে থাকব, এটাই আনন্দ।

৪০. কাকা-কাকিমা, মামা-মামিমা, মাসি-পিসিদের জানাই সপ্তমীর প্রণাম ও শুভেচ্ছা।

৪১. মহাশক্তির আরাধনায় ভরে উঠুক আপনার মন প্রেরণা ও ইতিবাচকতায়। শুভ মহাসপ্তমী।

৪২. মা দুর্গা আপনাকে ও আপনার প্রিয়জনদের ভাগ্য ও সাফল্য দান করুক। শুভ মহাসপ্তমী।

৪৩. দুঃখ দূরে থাকুক, সুখ- সমৃদ্ধি আর শান্তি সর্বদা আপনাকে ঘিরে থাকুক।

৪৪. শিউলির ছোঁয়া থাকা শারদীয় শুভেচ্ছায়।

৪৫. মহা সপ্তমীর শুভে মুহূর্তে সকলকে জানাই শুভেচ্ছা।

৪৬. আজকের এই বিশেষ দিনে ঢাকের তালে, আরতিতে, ফুলের সুবাসে ভরে উঠুক চার পাশ।

৪৭. দুর্গাপুজো মানেই নতুন সূচনা। এই শুভ সময় জানাই শুভেচ্ছা।

৪৮. আশা করি, এই সপ্তমী আপনার জীবনে নিয়ে আসবে সুখ, সমৃদ্ধি।

৪৯. মা দুর্গার আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক।

৫০. মহা সপ্তমী, হিন্দু ধর্মের অন্যতম দিন। এই বিশেষ দিনে জানাই শুভেচ্ছা।

৫১. মহা সপ্তমী, মা দুর্গার সপ্তম রূপের পুজো করার দিন। এই বিশেষ দিনে জানাই শুভেচ্ছা।