- Home
- Religion
- Maha Saptami Tips: সংসারে শান্তি আর বাধা কাটাতে চান! তাহলে সপ্তমীর দিন অবশ্যই কাজগুলি করুন
Maha Saptami Tips: সংসারে শান্তি আর বাধা কাটাতে চান! তাহলে সপ্তমীর দিন অবশ্যই কাজগুলি করুন
মহাসপ্তমী। এই দিন কলাবৌ স্নান হয়। বোধনের পরের দিন। দুর্গাপুজোর শুরুও বলা যেতে পারে। এদিন মূলতে দেবী দূর্গাকে প্রকৃতিরূপে পুজো করা হয়। কিন্তু সাধারণ মানুষের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ।
সপ্তমীর বিশেষ কাজ
মহাসপ্তমীর দিন কয়েকটি কাজ বা নিয়ম রয়েছে, যা করলে বা মেনে চললে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। আর কয়েকটি কাজ রয়েছে যেগুলি করলে সংসারে অশান্তি ডেকে আনারই সামিল হতে পারে।

প্রথম কাজ
সপ্তমীর দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন। আলস্য ভেঙে বিছানা ছাড়ুন। মনে রাখবেন কলাবৌ স্নান কিন্তু সকাল সকাল হয়। প্রচীন কালে এই দিন প্রকৃতির আরাধনা করা হয়। সেই নিয়ম মেনে সপ্তমীর সকালেই ঘরদোর পরিষ্কার করে স্নান সারুন।
পরিষ্কার কাপড় পরুন
মহাসপ্তমীতে সকাল সকাল স্নান সেরে অবশ্যই পরিষ্কার কাপড় পরতে হবে। যদি নতুন কাপড় বা জামা থাকে তাহলে তা পরতেই পারেন। এই দিন নীল, গোলাপি রঙের পোশাক শুভ বলে মনে করা হয়। সাদা বা কালো পোশাক না পরাই শ্রেয়।
দুর্গাপুজো
চাইলে সপ্তমীর সকালে অবশ্যই পুজো মণ্ডপে যেতে পারেন। মন্দিরেও যেতে পারেন। দিনটি আদতে শুভ। মণ্ডপ বা মন্দিরে গেলে সাতবার প্রদক্ষিণ করবেন । তাতে দেবীর আশীর্বাদ পাওয়া সহজ হবে। দেবীকে প্রদক্ষিণ করার অর্থ হল প্রকৃতিকে প্রদক্ষিণ করা।
জল অর্পণ করুন
সপ্তমীর দিন দেবীকে জল অর্পণ করুন। একটি মাটির ঘট বা কলসি নিন, তাতে গঙ্গাজল ভরুন। সেই জলে সাতটি শস্য দিন। সঙ্গে দেবেন একটি পান। সেটি দেবী দুর্গাকে অর্পণ করুন।
সপ্তমীর প্রসাদ
সপ্তমীর প্রসাদ হিসেবে অবশ্যই দেবীকে সাতটি নারকেল নাড়ু অর্পণ করতে হয়। সাতটি নাড়ুতে সাতটি লবঙ্গ গেঁথে দিন। সঙ্গে যে কোনও সাতটি মিষ্টি অর্পণ করবেন।
শাড়ি দেওয়ার নিয়ম
সপ্তমীকে দেবী দুর্গাকে শাড়ি অর্পণ করলে অবশ্যই লাল পাড় সাদা শাড়ি দেবেন। সঙ্গে অবশ্যই আলতা, সিঁদুর দিতে ভুলবেন না। সন্ধ্যায় বাড়ি অন্ধকার রাখবেন না। ঠাকুর দেখতে বার হওয়ার আগেই ধূপ ধুনো ধরিয়ে দিন। বাড়িতে একটি ছোট আলো জ্বেলে রাখুন। আর এই দিন শিশু আর বৃদ্ধদের দানধ্যান করা উচিৎ।







