রাহুলের খবর জানতেই শোকে ভেঙে পড়ছেন মানসী সিনহা। এশিয়ানট নিউজ বাংলাকে কী বললেন তিনি?

মাত্র ৪৩ বছরেই থমকে গেল জীবন! মুহূর্তের মধ্যেই যেন অন্ধকার নেমে এল টলিউডের কোণে কোণে। অবশ্য শুধু সিনেমা জগৎ বললে ভুল হবে বলতে হয় বাংলার অলিতে গলিতে। কারণ তিনি তো সবারই প্রিয় অভিনেতা। তালসারি বিচে মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হলেন অভিনেতা তথা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সিনেমা জগতে। রাহুলের খবর জানতেই শোকে ভেঙে পড়ছেন মানসী সিনহা। এশিয়ানট নিউজ বাংলাকে তিনি জানান-"আমার কাছে প্রিয়াঙ্কার নম্বর আছে। কিন্তু ওকে কী বলব, আমি তো বিশ্বাই করতে পারছি না। মাসিমা কী করে থাকবে? প্রিয়াঙ্কা, সহজ? আমি বিশ্বাসই করতে পারছি না। শ্যুটিং করতে গিয়েছে, জলের মধ্যে শ্যুটিং করতে গিয়েছিল, তারপর কী হল যতক্ষণ না ওরা কলকাতায় আসছে কিছুই জানতে পারছি না। রাহুল নেই এটাই বিশ্বাস করতে পারছি না। রাহুল নেই এটা ভাবা যায়? এত গুণী, এত শিক্ষিত, এত ভাল ব্যবহার, এত মার্জিত একটা ছেলে এটাই ভাবতে পারছি না।"

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সূত্রের খবর, তালসারিতে ভোলে বাবা পার করেগা নামের একটি ধারাবাহিকের শ্যুটিং-এ গিয়েছিলেন অভিনেতা। আর সেখানেই শ্যুটিং শেষে জলে নেমেছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। তবে কী করে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। সিরিয়ালে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্য়ায় তিনি জানিয়েছেন,. তালসারিতে শ্যুটিং-এ গিয়েছিলেন। ঘটনাটি প্য়াক আপের পরে হয়েছে। তবে ঠিক কী হয়েছিল সেই বিষয়ে তাঁর কাছে স্পষ্ট কোনও খবর নেই। ভাস্কর আরও জানিয়েছেন, অনেকটা সময় জলের তলায় ছিলেন তিনি। শ্যুটং এলাকায় না ফেরায় তাঁকে খুঁজতে যান সঙ্গীরা। আর সেই সময়ই তাঁকে উদ্ধার করা হয়।