গাঁটছড়া বাঁধার পরেই মা হওয়ার খবর নিয়ে হুলস্থুল পড়েছে সামাজিক মাধ্যমে! সত্যিই কি মা হতে চলেছেন সুস্মিতা?
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী তথা ব্যবসায়ী সুস্মিতা রায়। সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার এক বছরের মধ্যেই বিয়ে করেছেন সুস্মিতা। ব্যবসায়ী শুভাশিস দে-র সঙ্গে চার হাত এক হল তাঁর। একেবারে নিয়ম মেনে অনুষ্ঠান করে সাত পাকে ঘুরেছেন এই নব দম্পতি। গতকাল ফেলবুকে বিয়ে করতে চলেছেন বলে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। তারপর থেকেই প্রবল বিতর্ক শুরু হয়ে যায় সমাজ মাধ্যমে। বেশিরভাগ নেটিজেনই ভেবেছিলেন এটা কোনও শ্যুটিং-এর গল্প। তার পরেই ফের বুধবার সকালে একটি আইবুড়ো ভাতের ছবি শেয়ার করেন সুস্মিতা। তারপর থেকেই ব্যাপক ঝলঘোলা শুরু হতে থাকে সমাজ মাধ্যমে।
বেশিরভাগেরই ধারণা ছিল বোধহয় প্রাক্তন স্বামীর সঙ্গেই ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী। অন্যদিকে সুস্মিতার আইবুড়ো ভাতের ছবি পোস্টের পরেই একটি পোস্ট শেয়ার করেন সুস্মিতার প্রাক্তন দেওর সায়ক। সুস্মিতার একটি পুরান সাধের অুৃনুষ্ঠানের ছবি শেয়ার করে সায়ক লেখেন, “ ভেবে ভাল লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া। যদিও বর হবে জানতাম না। তবে এবার থামিস প্লিজ। এটাই যেন শেষ বিয়ে হয়। এবার মা হলে আর নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করিসনা। অনেক শুভেচ্ছা রইল মিসেস দে”। এরপরেই আরও তুঙ্গে ওঠে বিতর্ক। একাধিক নেটিজেন মনে করেন ফের ভিউয়ার্স বাড়াতেই বোধহয় এতকিছু। আদপে বোধহয় সব্যসাচীকেই আবার বিয়ে করতে চলেছেন সুস্মিতা।
কিন্তু সমস্ত বিতর্ক উড়িয়ে দিয়ে শুভাশিস দে-র সঙ্গে বিয়ের ছবি শেয়ার করেন সুস্মিতা। ক্যাপশনে লেখেন, “ যখন আমরা দুজনেই নিজের নিজের লড়াইয়ে প্রায় ভেঙে পড়ছিলাম, তখনই একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তি হয়েছিলাম… সেখান থেকেই শুরু আমাদের নতুন পথচলা। আজ সেই মানুষটার হাত ধরেই জীবনের সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হলাম। লড়াইটা এখনও আছে… তবে এবার আমরা একসাথে।”
অবশ্য একাধিক পোস্টে শুধু মা হওয়ার ইচ্ছাই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। মাতৃসত্ত্বাকে উপভোগ করতে চান বলেই জানিয়েছেন একাধিকবার। এদিকে অভিনেত্রীর পোস্ট করা বিভিন্ন ছবি দেখে অনেকেই মনে করছেন তিনি অন্তসত্ত্বা। এবং খুব শিঘ্রই মা হতে চলেছেন তবে এখনও এই বিষয়ে স্পষ্ট করে কিচ্ছু জানাননি সুস্মিতা।
