MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Diwali OTT Releases 2026: দিওয়ালিতে ওটিটিতে রিলিজ করছে ১০টি নতুন সিনেমা! দেখে নিন তালিকা

Diwali OTT Releases 2026: দিওয়ালিতে ওটিটিতে রিলিজ করছে ১০টি নতুন সিনেমা! দেখে নিন তালিকা

এই দিওয়ালিতে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করছে একগুচ্ছ নতুন সিনেমা। কোন প্ল্যাটফর্মে কবে কী দেখবেন, রইল এই সপ্তাহের সেরা ১০টি ছবির তালিকা।

3 Min read
Author : Anulekha Kar
Published : Nov 05 2026, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
1. The Mongoose
Image Credit : Others

1. The Mongoose

অ্যাকশন ছবির ভক্তরা দিওয়ালির প্ল্যানে 'দ্য মঙ্গুজ' রাখতে পারেন। ৪ নভেম্বর থেকে Amazon Prime Video-তে দেখা যাবে ছবিটি। যুদ্ধজয়ী রায়ান 'ফ্যাং' ফ্ল্যানাগানকে এমন এক অপরাধে ফাঁসানো হয় যা সে করেইনি।

রায়ানের হারানোর কিছু নেই, তাই সে পুলিশকে দেশজুড়ে এক কার চেজে নামায় যা টিভিতে সম্প্রচারিত হয়। তার আর্মি ব্যাটালিয়নের প্রাক্তন স্পেশাল ফোর্সের জওয়ানরাও তাকে সাহায্য করে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
2. Blind Game
Image Credit : Others

2. Blind Game

অর্জুন রামপাল ও প্রিয়ামণি অভিনীত হিন্দি থ্রিলার 'ব্লাইন্ড গেম' ৪ নভেম্বর আসছে ZEE5-এ। সাসপেন্ড হওয়া এক পুলিশ অফিসারের গল্প এটি, যে চ্যালেঞ্জ নিয়ে নিখোঁজ টাকার তদন্ত শুরু করে।

তদন্তে নামতেই সে বুঝতে পারে এর পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য।

310
3. A Dog’s Perfect Christmas
Image Credit : Others

3. A Dog’s Perfect Christmas

'আ ডগস পারফেক্ট ক্রিসমাস' ৪ নভেম্বর রিলিজ করছে Netflix-এ। ছুটির মরশুমে এক পরিবারের জীবন কীভাবে বদলে যায়, তা নিয়েই এই মিষ্টি ছবি।

একটি বুদ্ধিমান রাস্তার কুকুরের সঙ্গে তাদের দেখা হওয়ার পর গল্পে নতুন মোড় আসে। পশুপ্রেমী ও ফ্যামিলি ড্রামা পছন্দ হলে এই ছবিটি দেখতে পারেন।

410
4. Dilwali Diwali
Image Credit : Others

4. Dilwali Diwali

৫ নভেম্বর Netflix-এ আসছে 'দিলওয়ালি দিওয়ালি'। মিহির আহুজা, মনোজ পাহওয়া, নীলু কোহলি ও অরা ভাটনগর অভিনীত এটি একটি ফেস্টিভ ফ্যামিলি ফিল্ম।

বাবা-মাকে বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়ে দিওয়ালি কাটাতে বিদেশ থেকে ফেরে অংশ সিক্কা। কিন্তু সে বুঝতে পারে, একটা বাড়িকে কী স্পেশাল করে তোলে তা তার বাবা-মা বোঝেন না। রিতেশ মেনন পরিচালিত এই ছবিতে পারিবারিক জীবন ও প্রজন্মের ফারাক ফুটে উঠেছে।

510
5. I’m Game (November 6): JioHotstar
Image Credit : X

5. I’m Game (November 6): JioHotstar

দুলকর সলমান অভিনীত মালয়ালম অ্যাকশন থ্রিলার 'আই অ্যাম গেম' এই সপ্তাহের অন্যতম বড় রিলিজ। নাহাস হিদায়াত পরিচালিত ছবিটি ৬ নভেম্বর থেকে JioHotstar-এ দেখা যাবে।

ড্যানের চরিত্রে অভিনয় করেছেন দুলকর। এক অপ্রত্যাশিত দুর্ঘটনার পর তার জীবন কীভাবে বদলে যায়, তা নিয়েই এই ছবি। মালয়ালম ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দিতে ছবিটি দেখা যাবে।

610
6. Haiwaan
Image Credit : X

6. Haiwaan

প্রিয়দর্শনের 'হায়ওয়ান' ৬ নভেম্বর থেকে দেখা যাবে SonyLIV-এ। এই থ্রিলারে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও সইফ আলি খান।

খুনের দায়ে ফাঁসানো হয় এক অন্ধ মানুষকে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসল অপরাধীকে খুঁজতে শুরু করেন তিনি।

710
7. Last Man in Tower
Image Credit : Others

7. Last Man in Tower

মনোজ বাজপেয়ী, বোমান ইরানি ও দিব্যা দত্ত অভিনীত এই ছবিটি ৬ নভেম্বর থেকে ZEE5-এ দেখা যাবে।

হাউসিং সোসাইটির আপত্তি সত্ত্বেও নিজের প্রিয় বাড়িতে থাকতে চায় এক ব্যক্তি। বাড়ি মানুষের কাছে কতটা স্পেশাল, সেই আবেগই ফুটে উঠেছে এই ছবিতে।

810
8. The Vvaan: Force Of The Forrest
Image Credit : Others

8. The Vvaan: Force Of The Forrest

সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ফ্যান্টাসি থ্রিলার 'দ্য ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট' ৬ নভেম্বর থেকে Amazon Prime Video-তে ভাড়ায় দেখা যাবে।

এক নাস্তিক ইঞ্জিনিয়ার জঙ্গলের এক প্রাচীন রহস্যে জড়িয়ে পড়ে। গ্রামের রক্ষাকর্তা ভান দেবীকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। সূর্যাস্তের পর জঙ্গলে ঢোকা নিষেধ, কিন্তু এক প্রাচীন অভিশাপের মুখে পড়ে সব হিসেব বদলে যায়।

910
9. Meesaya Murukku 2
Image Credit : Others

9. Meesaya Murukku 2

তামিল ছবির ভক্ত হলে 'মিসায়া মুরুক্কু ২' দেখতে পারেন। হিপহপ তামিঝা আদি অভিনীত এই সিক্যুয়েল ৬ নভেম্বর থেকে SonyLIV-এ দেখা যাবে।

আদি এখানে জিভার চরিত্রে অভিনয় করেছেন, যে গানা মিউজিককে জনপ্রিয় করার স্বপ্ন দেখে। নিজের সংস্কৃতিকে আঁকড়ে ধরে কীভাবে সে নিজের পরিচয় তৈরি করে, তা নিয়েই এই ছবি।

1010
10. Nooru Kodi Vaanavil
Image Credit : Others

10. Nooru Kodi Vaanavil

হরিশ কল্যাণ ও সিদ্ধি ইদনানি অভিনীত বহু প্রতীক্ষিত তামিল রোমান্টিক ছবি 'নুরু কোডি ভানাভিল' ৬ নভেম্বর আসছে ZEE5-এ।

শশী পরিচালিত এই ছবির ঘোষণা ২০১৯ সালে হলেও ওটিটিতে রিলিজ করেনি। এবার পে-পার-ভিউ মডেলে ছবিটি জি ফাইভে রিলিজ করছে।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
বলিউডের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bollywood Actors Threat Case: লরেন্স বিষ্ণোইয়ের নামে আয়ুষ্মান-তুষারকে হুমকি! বেঙ্গালুরু থেকে ধৃত টেক-কর্মী
Recommended image2
ফের বলিউডে লরেন্স বিষ্ণোই আতঙ্ক? তুষার কাপুরের পর এবার কোটি কোটি টাকা চেয়ে হুমকি আয়ুষ্মান খুরানাকে
Recommended image3
Jailer 2 OTT: ওটিটিতে আসছে জেলার ২-এর আনকাট ভার্সন! থাকছে বাড়তি ৩০ মিনিট
Recommended image4
King Movie: 'তু মিল যায়ে' গানে সুহানাকে খেয়াল করেছেন? এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে
Recommended image5
Ramayana Advance Booking: রণবীর-যশের ছবির অগ্রিম বুকিং ৫০ কোটির দোরগোড়ায়! বিক্রি ১১ লাখ টিকিট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved