Anant Ambani: সদগুরুর সামনেই আঙুল তুলে শাহরুখকে চুপ থাকার ইশারা অনন্তের! মঞ্চে ঠিক কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়!

Anant Ambani: শাহরুখ খানকে কি সত্যিই চুপ থাকার ইঙ্গিত দিলেন অনন্ত আম্বানি? মুম্বইয়ের Global Peace Honours 2026 অনুষ্ঠানে সদগুরুর সামনেই শাহরুখের দিকে অনন্তের আঙুল তুলে ইশারা করার ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

Share this Video

Anant Ambani: শাহরুখকে চুপ থাকার ইশারা অনন্ত আম্বানির? ভাইরাল ভিডিও ঘিরে চর্চা

মুম্বইয়ের 'Global Peace Honours 2026' অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। ভিডিওতে দেখা যাচ্ছে, সদগুরুর সঙ্গে কথোপকথনের মাঝে শাহরুখ খানের দিকে হাসতে হাসতে আঙুল তুলে ইশারা করছেন অনন্ত আম্বানি। এরপরই প্রশ্ন উঠেছে, সত্যিই কি বলিউড বাদশাকে চুপ থাকার ইঙ্গিত দিয়েছিলেন তিনি?

গত ২১ নভেম্বর গেটওয়ে অফ ইন্ডিয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, অনন্ত আম্বানি, সদগুরু-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। ভাইরাল ভিডিওর মুহূর্তটি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা মত। তবে তাঁদের কথোপকথন স্পষ্ট শোনা না যাওয়ায় অনন্তের ইঙ্গিতের প্রকৃত অর্থ এখনও নিশ্চিত নয়।

Related Video