মুহুর্তে চুল কেটে নেড়া হলেন অর্জুন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও পানিপথ ছবির জন্য এভাবেই নিজেকে তৈরি করেছিলেন অভিনেতা ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি

আর মাত্র তিন দিনের অপেক্ষা। তারপরই মুক্তি পাবে অর্জুন কাপুর ও কৃতি স্যানন অভিনীত ছবি পানিপথ। সেই ছবিতেই নিজেকে সদাশিব রূপে তুলে ধরতে এমনই পরিস্থিতির মুখোমুখি হতে হয় অর্জুন কাপুরকে। লুক হতে হবে পার্ফেক্ট। তাই মাথার সব চুল মুহূর্তে কেটে ফেললেন অভিনেতা। চোখের পলকে রেজার চলল মাথার ওপর দিয়ে। মুহুর্তে সব চুল মাটিতে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ছবি মুক্তির ঠিক চারদিন আগে সেই প্রস্তুতির ভিডিওই সকলের সঙ্গে শেয়ার করে নিলেন ছবির অভিনেতা। যার পরতে পরতে রয়েছে কড়া পরিশ্রমের কাহিনি। ছবিতে নিজেকে সকলের সামনে সঠিকরূপে তুলে ধরতে এমনভাবেই তৈরি হয়েছিলেন অর্জুন কাপুর। শুধু তাই নয়, এই চরিত্রে নিজেকে তুলে ধরতে তাঁকে টিপস দিয়েও সাহায্য করেছিলেন রণবীর সিং। 

View post on Instagram

বর্তমানে ছবির প্রমোশনে ব্যস্ত এই জুটি। ছবির ট্রেলার মুক্তির পর তা একাধিক বিতর্কে জড়ালেও বর্তমানে ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ছবির গানও ট্রেলার। মারাঠা যোদ্ধার ভুমিকাতে কেমন মানাবে অর্জুনকে এখন তাই দেখার অপেক্ষা। ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।