MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Asha Bhosle chef: দুর্দান্ত রান্নার হাত আশা ভোঁসলের, বিরিয়ানি থেকে কাবাব - কী কী রান্না করতেন আশা

Asha Bhosle chef: দুর্দান্ত রান্নার হাত আশা ভোঁসলের, বিরিয়ানি থেকে কাবাব - কী কী রান্না করতেন আশা

Asha Bhosle as chef:কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে। এইভাবেই তাঁকে সকলে চেনে। কিন্তু তিনি একজন অত্যন্ত দক্ষ রাঁধুনি ছিলেন। রান্নার প্রতি তাঁর গভীর ঝোঁক ছিল। এখানেই শেষ নয়, তাঁর নামে গোটা বিশ্বে ১০টি রেস্তোরাঁও রয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 12 2026, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
দক্ষ রাঁধুনি আশা ভোঁসলে
Image Credit : Asianet News

দক্ষ রাঁধুনি আশা ভোঁসলে

কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে। এইভাবেই তাঁকে সকলে চেনে। কিন্তু তিনি একজন অত্যন্ত দক্ষ রাঁধুনি ছিলেন। রান্নার প্রতি তাঁর গভীর ঝোঁক ছিল। এখানেই শেষ নয়, তাঁর নামে গোটা বিশ্বে ১০টি রেস্তোরাঁও রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রেস্তোরাঁ সাম্রাজ্য আশা ভোঁসলের
Image Credit : SOCIAL MEDAI

রেস্তোরাঁ সাম্রাজ্য আশা ভোঁসলের

একটি বা দুটি নয়, একদম ১০টি রেস্তোরাঁ চলত তাঁর নামে। আশা'স বা Asha's নামে রেস্তোরাঁ রয়েছে দুবাই, লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম, কুয়েত, কাতার, বাহারাইনে।

Related Articles

Related image1
DA: এবার সোজা প্রভাব সরকারি কর্মীদের বেতনে! বাজেটে ঘোষিত ৪% মহার্ঘ ভাতা জট ক্রমশই বাড়ছে
Related image2
Modi Promises: মহিলাদের মাসে ৩০০০ টাকা থেকে ১৫ বছরে TMC-র দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, রইল মোদীর প্রতিশ্রুতি
310
বিদেশে ভারতীয় রান্না
Image Credit : SOCIAL MEDAI

বিদেশে ভারতীয় রান্না

বিদেশে আশা ভোঁসলের রেস্তোরাঁয় ভারতীয় পদই পরিবেশন করা হয়। বিশেষ করে যে পদগুলি আশা দুর্দান্ত রান্না করতেন সেগুলি প্রাধান্য পেত Asha's-এ। ঘনিষ্ঠ মহলে আশা ভোঁসলে জানিয়েছেন, শেফ-এর সাদা পোশাক তাঁকে দারুণ টানত। তিনি রান্না করতে পছন্দ করতেন।

410
আশার পছন্দের পদ
Image Credit : Asianet News

আশার পছন্দের পদ

আশা ভোঁসলে এমন এক ব্যক্তিত্ব যিনি গানের জন্য গোটা ভারত ঘুরে বেড়িয়েছেন। পাড়ি দিয়েছেন বিদেশেও। শোনা যায় তিনি যেখানে যেখানে গেছেন, সেখানের খাবারই চেখে দেখেছেন। তাঁর পা পড়েছে, অথচ সেই রাজ্যের খাবার তিনি খাননি এমন ঘটনা খুব একটা ঘটেনি।

510
রান্না করতে পছন্দ করতেন
Image Credit : SOCIAL MEDAI

রান্না করতে পছন্দ করতেন

আশা ভোঁসলে চিকেন বিনিয়ানি রান্নায় পারদর্শী ছিলেন। চিংড়ির চপ, আর বেগুন ভার্তা দুর্দান্ত রান্না করতেন। পাশাপাশি তিনি নানা ধরনের কাবাব রান্না করতে ভালোবাসতেন। নিজে খেতে আর অন্যকে খাওয়াতে পছন্দ করতেন আশা।

610
রান্নার দর্শন
Image Credit : Asianet News

রান্নার দর্শন

প্রায়শই বলেন যে, তিনি তাঁর রেস্তোরাঁর অতিথিদের নিজের বাড়ির অতিথিদের মতোই আপ্যায়ন করেন এবং শুধু রেস্তোরাঁর খাবার নয়, বরং ‘আত্মার খোরাক’ পরিবেশন করেন। অর্থাৎ তাঁর রেস্তারাঁ খাবারের সঙ্গে আতিথেয়তায়ও গুরুত্ব পেতো।

710
আশার দাবি
Image Credit : Asianet News

আশার দাবি

একাধিক সাক্ষাৎকারে আশা ভোঁসলে দাবি করেছেন, গোটা ইন্ডাস্ট্রিতে তাঁর হাতের রান্নার সুখ্যাতি ছিল। তিনি আরও জানিয়েছেন, খাবারের প্রতি তাঁর প্রেম থেকেই রান্নার প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মালা সিনহার কাছ থেকে তিনি মোমো তৈরি করতে শিখেছিলেন।

810
রেস্তোরাঁ খোলার কথা
Image Credit : Asianet News

রেস্তোরাঁ খোলার কথা

আশা সাক্ষাৎকারে জানিয়েছেন, ছেলে আনন্দ ভোঁসলের অনুপ্রেরণাতেই তিনি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা করেছিলেন। আনন্দ তাঁর হাতের রান্না খেতে পছন্দ করত। খাবের বায়নাও করত। আর আশা সেই বায়না মেটাতেন। তখনই ছেলে জানিয়েছিল সে বড় হলেই মায়ের নামে রেস্তোরাঁ খুলবে।

910
বাঙালি খাবার
Image Credit : X

বাঙালি খাবার

আশা জানিয়েছেন, পঞ্জাবী থেকে বাঙালি- নানা ধরনের রান্না তিনি অনায়াসে করতে পারতেন। পশ্চিমবঙ্গ তাঁর শ্বশুরবাড়ি। তাই বাঙালি পদগুলি তিনি যত্ন করে রান্না করতে শিখেছিলেন। তিনি আরও বলেন, ৭০-৮০ জনের রান্না করাটা তাঁর কাছে কোনও ব্যাপার নয়।

1010
নাতিনাতনিদের কথা
Image Credit : Social Media

নাতিনাতনিদের কথা

আশা আরও জানিয়েছেন, তাঁর সন্তানদের পাশাপাশি তাঁর নাতি নাতনিরাও তাঁর তৈরি রান্না খেতে পছন্দ করত। তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, তারা তাঁর তৈরি করা খাবার খেয়েই বুঝতে পারত যে সেটা তিনি তৈরি করেছেন, অন্য কেউ নয়।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আশা ভোঁসলে
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thalapathy Vijay: রাজনীতিতে জেতার পর বিরাট কোহলির সই করা ব্যাট হাতে থালাপথি বিজয়! ছবি ভাইরাল
Recommended image2
Jaya Bachchan: 'বিয়েটা জীবনের সবচেয়ে বড় ভুল', অমিতাভ এমনটা বলতেই পারেন! কেন এমন বললেনজয়া বচ্চন?
Recommended image3
Varun Dhawan: ২৭ কোটির লোকসান, তারপরও বরুণ চুপ! কেন মুখ খুললেন প্রযোজক ভাশু ভগনানি?
Recommended image4
Ramayana: বদলে গেল 'রামায়ণ'-এর মুক্তির দিন! দিওয়ালির আগেই আসছে রণবীরের ছবি?
Recommended image5
Swastika Mukharjee: পরমব্রতর 'বিশ্ব রগড়ানি দিবস’ পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে! এবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
Related Stories
Recommended image1
DA: এবার সোজা প্রভাব সরকারি কর্মীদের বেতনে! বাজেটে ঘোষিত ৪% মহার্ঘ ভাতা জট ক্রমশই বাড়ছে
Recommended image2
Modi Promises: মহিলাদের মাসে ৩০০০ টাকা থেকে ১৫ বছরে TMC-র দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, রইল মোদীর প্রতিশ্রুতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved