২৩ বছর পর ফের কলকাতায় শ্যুটিং করছেন পরিচালক মণিরত্নম। তাঁর আসন্ন তেলুগু ছবিতে অভিনয় করছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী এবং শহরের বিভিন্ন লোকেশনে ১৫ দিন ধরে চলবে শ্যুটিং। এই ছবিতে দুর্বার শর্মা সহ একাধিক টলিউড তারকাকেও দেখা যাবে।

বহু বছর পর ফের শ্যুটিং করতে কলকাতায় এলেন মণিরত্নম। শেষবার যুবা ছবির শ্যুটিং-এ এই শহরে এসেছিলেন তিনি। সালটা ২০০৩। তার ২৩ বছর পর ফের কলকাতায় পা রাখলেন মণিরত্নম। মণিরত্নমের আসন্ন তেলুগু ছবির কাজে শহরে এলেন। এই ছবিতে দেখা যাবে বিজয় সেতুপতি ও সাই পল্লবীকে। ছবির কাজে গতকালই শহরে এসে গিয়েছেন বিজয়।

জানা গিয়েছে,কলকাতায় প্রায় দিন ১৫ শ্যুটিং করবেন পরিচালক। বেলগাছিয়া রাজবাড়ি, হাওড়া ব্রিজ থেকে পার্ক স্ট্রিট, কুমোরটুলি -তে হবে শ্যুটিং।

এর থেকেও বড় খবর, এই ছবিতে দেখা যাবে বাংলার একাধিক তারকাকে। জানা গিয়েছে, এই তেলেগু ছবিতে কাজের সুযোগ পেলেন একাধিক টলিউড তারকা। সূত্রের খবর, দুর্বার শর্মাকে একটি তাৎপর্যপূর্ণ চরিত্রে দেখা যাবে। অল্পদিনেই দুর্বার সিরিজ ও সিনেমায় সকলের নজর কেড়েছে। কুহেলি, কুইন তাঁর সাম্প্রতিক কাজ। কাজ করেছেন কেউ বলে বিপ্লবী, কেউ ডাকাত ছবিতে। এবার তিনি সুযোগ পেলেন মণিরত্নামের ছবিতে। তেমনই শোনা যাচ্ছে, অরিজিতা মুখোপাধ্যায়, ঋত্বিকা পালকে দেখা যাবে এই ছবিতে।

ছবির নাম মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩। মাস খামেন আগেই কলকাতা রেকি করে গিয়েছিলেন মণিরত্নাম। এবার শ্যুটিং করতে এলেন তিনি। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি ও সাই পল্লবীকে। ছবির কাজে গতকালই শহরে এসে গিয়েছেন বিজয়। জোড় কদমে চলছে কাজ। বেলগাছিয়া রাজবাড়ি, হাওড়া ব্রিজ থেকে পার্ক স্ট্রিট, কুমোরটুলি -তে হবে শ্যুটিং। ২৩ বছর পর ফের কলকাতায় শ্যুটিং করছেন পরিচালক মণিরত্নম। তাঁর আসন্ন তেলুগু ছবিতে অভিনয় করছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী এবং শহরের বিভিন্ন লোকেশনে ১৫ দিন ধরে চলবে শ্যুটিং।